নিজের বিধানসভা এলাকার এক কালীপূজার উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন পাপিয়া অধিকারী। হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য শুরু করার সময় তাঁর সামনেই বিকট শব্দে একটি বাজি ফাটানো হয়। এরপর বক্তব্য চালিয়ে গিয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘দেখবেন, বাজি ফাটালে অনেক রোগের উপশম হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বাজি ফাটাব। বাজি ছাড়া কালীপূজা কীভাবে সম্পূর্ণ হতে পারে? আমরা অবশ্যই বাজি ফাটাব। তবে পুলিশের নির্দেশিকা মেনেই বাজি ফাটানো হবে।’
এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খলিশানিসহ একাধিক কালীপূজার মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উৎসবের সময় বাজি ফাটানোর কথা বলেছিলেন। তবে একই সঙ্গে পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার ব্যবহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত বিধিনিষেধ মেনে চলার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।

দৈনিক টার্গেট 





















