০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠান না খুললে হত্যা, আর নাম বললে চলবে গুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী সুজাত আহমেদ জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে তাঁর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ‘বি কোম্পানি’ পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ সকালে তিনি বলেন, পরিচিতদের বাইরে অন্য কারও ফোন ধরছেন না। ভয়ে থানায় লিখিত অভিযোগও করেননি। গত ৫ নভেম্বর খুলনা মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর পদ থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান তিনি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গত ৭ নভেম্বর দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, সন্ত্রাসী নূর আজিমের অনুসারীরা এ হামলা চালায়। এরপর থেকেই তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে।

ব্যবস্থাপক আরও বলেন, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নূর আজিম পরিচয়ে ফোনগুলো করা হয়। হুমকির পর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। আজ দুপুর পর্যন্তও কার্যক্রম বন্ধ ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বলায় তা খুলেছে।’

এদিকে নগরীর বড়বাজার এলাকার পাইকার ও আড়তদারদের কাছ থেকেও ব্যাপক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভয়ে অনেক ব্যবসায়ী মুখ খুলছেন না। কেউ কেউ নিরাপত্তার আশঙ্কায় ফোন বন্ধ রাখছেন। সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাগরিক নেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব মিলিয়ে নগরীর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘নূর আজিম বাহিনীর’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাঙচুর, হুইপ বকুলের উদ্বেগ

খুলনা নগরে চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ওষুধের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভয়ে ভুক্তভোগীদের অনেকে থানায় অভিযোগ বা মামলা করছেন না বলে জানিয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল

পুকুর বাঁচাতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: কেসিসি প্রশাসক

মহানগরীর পরিবেশ সুরক্ষায় পুকুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে নগরীর ব্যবহারের অনুপযোগী পুকুরগুলোকে পুনরুজ্জীবিত এবং প্রাকৃতিক এ জলাধারগুলোকে বাঁচিয়ে রাখতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে

প্রতিষ্ঠান না খুললে হত্যা, আর নাম বললে চলবে গুলি

প্রকাশ: ০৫:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬