০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ৯ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার প্রমোদতরির পিয়ানোবাদক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সোমবার (৯ নভেম্বর) বিবিসির যুক্তরাষ্ট্রবিষয়ক সংবাদ সহযোগী সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লাইনের কর্মী। তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কোস্টগার্ড জানিয়েছে, তাঁকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে তিনি জাহাজ থেকে পানিতে পড়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্ধারকারী দুই জেলে গ্রান্ট গ্যারেট ও শন নর্টন জানান, তাঁরা ক্যাটালিনা দ্বীপের কাছাকাছি মাছ ধরছিলেন। এ সময় পানিতে একজন মানুষকে হাত-পা নাড়তে দেখে দ্রুত নৌকা থামিয়ে তাঁকে উদ্ধারের উদ্যোগ নেন। গ্যারেট বলেন, প্রথমে তাঁরা বুঝতে পারেন, পানিতে একজন মানুষ রয়েছেন। এরপর মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে তাঁকে উদ্ধারে এগিয়ে যান।

নর্টন জানান, উদ্ধারের পর ওই ব্যক্তি তাঁকে শুধু বলেছিলেন, ‘ধন্যবাদ। আমার মনে হয়েছিল, আমি মারা যাব।’

ওই ব্যক্তি তাঁদের জানান, তিনি ১৪ ডেকবিশিষ্ট ‘ওভেশন অব দ্য সিজ’ ক্রুজ জাহাজের পিয়ানোবাদক। নিউপোর্ট বিচের লাইফগার্ড কর্মকর্তাদের ধারণা, রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে সাগরে পড়ে যান। উদ্ধারের সময় জাহাজটি থেকে তাঁর দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল (২৪ থেকে ৩২ কিলোমিটার)।

নর্টনের মতে, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণ পানিই ওই ব্যক্তির বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, বর্তমানে প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট (২৪ ডিগ্রি সেলসিয়াস)। অন্য কোনো বছরে এমন পরিস্থিতিতে তাঁর বেঁচে থাকা কঠিন হতো।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে বর্তমানে এল নিনোর প্রভাব রেকর্ড মাত্রায় শক্তিশালী। সমুদ্রের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই কর্মীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথকে সরাতে উঠেপড়ে লেগেছে ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধের জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়ী করে তাঁর অভিশংসনের জন্য উঠেপড়ে লেগেছেন ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসও বলেছেন…

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে…

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ বিষয়ে নিজের কর্মীদের কাছে পাঠানো এক ই–মেইলে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

সাগরে ৯ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার প্রমোদতরির পিয়ানোবাদক

প্রকাশ: ০৫:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬