১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বাঁশবাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ইকবাল মিয়া নামের এক ব্যবসায়ীর পাশাপাশি দুটি ঝুটের গুদাম রয়েছে। প্রথমে একটি গুদামে আগুন লাগে। পরে তা পাশের আরও একটি গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি গুদামের সব মালামাল পুড়ে যায়। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

গুদামমালিক ইকবাল মিয়ার ভাগনে নিশাত জানান, তাঁর খালুর দুটি গুদামেই আগুন লেগেছে। বসতবাড়ির দুটি কক্ষের মালামালও পুড়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, ১০ দিন পর হাসপাতালে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. ফারুক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে…

ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই আয়োজন করে।

নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন, ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন

প্রকাশ: ১২:০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬