০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

সোমবার সন্ধ্যায় ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক নিচে দাঁড়িয়ে থাকা ‘লাভলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে পুরো বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং ধোঁয়ার কুণ্ডলীতে এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বাসের আগুনের ধোঁয়া মেট্রো স্টেশনে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাবির টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হাতেনাতে একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দেন, যাকে পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

জবির দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় রাখা দুটি বাসের মাঝে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর রেজওয়ান আহমেদ নামে মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আটক করে জবি শাখা ছাত্রদল। প্রাথমিক তথ্যানুযায়ী, আটক রেজওয়ান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার ও সোফাবাহী ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধারের কথা জানা গেলেও থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন ককটেল নিক্ষেপের ঘটনাটিকে ‘গুজব’ বলে দাবি করেন।

এর আগে রোববার (৮ নভেম্বর) রাত থেকেই রাজধানীতে ককটেল হামলার এই ধারাবাহিকতা শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে চলন্ত একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পল্লবী থানা এলাকা এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও পর পর ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ভ্যানের আগুনে কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, থানার সামনে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়নি।

জনপ্রিয় টার্গেট

আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশীদ আর নেই

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ১২:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬