০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলসহ একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল এই অভিযান চালায়। জোহানেসবার্গের ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের পূর্বাঞ্চলীয় ব্রুমা এলাকার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা দেশের বাইরে যাওয়ার ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

অভিযোগ, সরকারের অনুমতি ছাড়া ভাড়াটে যোদ্ধা হিসেবে বিদেশের যুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা করে তাঁরা দক্ষিণ আফ্রিকার আইন লঙ্ঘন করেছেন। পুলিশ জানিয়েছে, ইন্টারপোল ও অন্যান্য দেশের আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা থেকে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ দেশের আইনও লঙ্ঘন করে থাকতে পারেন। তবে তাঁদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, কেউই দক্ষিণ আফ্রিকার নাগরিক বা দেশটির বাসিন্দা নন।

তাঁরা রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানায়নি পুলিশ।

ইউক্রেন যুদ্ধে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়ছে। কেনিয়া, ঘানা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের একটি অংশ রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন। তাঁদের অনেককে প্রতারণার মাধ্যমে যুদ্ধে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়, আফ্রিকার ৩৬টি দেশ থেকে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

কেনিয়া জানিয়েছিল, দেশটির ২৫২ নাগরিককে রাশিয়ায় অবৈধভাবে যুদ্ধে নিয়োগ করা হয়েছে। গত মার্চে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদি মস্কো সফর করে এ বিষয়ে আলোচনা করেন। পরে কেনীয় নাগরিকদের নিয়োগ বন্ধে সমঝোতার কথা জানান তিনি।

এদিকে ঘানা জানিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ২৭২ নাগরিককে যুদ্ধে অংশ নিতে প্রলুব্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে ৫৫ জন নিহত হয়েছেন।

একই মাসে দক্ষিণ আফ্রিকা প্রতারণার শিকার হয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য হওয়া ১৭ নাগরিককে দেশে ফিরিয়ে আনে। গত বছরের ডিসেম্বরে যুদ্ধের জন্য লোক নিয়োগের অভিযোগে এক সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ।

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রোববার (৮ নভেম্বর) কায়রোর দক্ষিণে আল-আইয়াত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে…

সুদানের গৃহযুদ্ধে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধা এনেছিল আমিরাত: জাতিসংঘ

সুদানের গৃহযুদ্ধে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হয়ে লড়তে কলম্বিয়া থেকে ভাড়াটে যোদ্ধা এনেছিল আরব সংযুক্ত আমিরাত। পাশাপাশি এই যোদ্ধাদের অর্থায়ন ও প্রশিক্ষণেও সহায়তা দিয়েছে দেশটি। জাতিসংঘের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে…

মৃত্যুর তিন বছর পর মিসরে সাবেক মন্ত্রীর বোনের মরদেহ উদ্ধার

মিসরের গিজা প্রদেশের একটি ফ্ল্যাট থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন বছর আগে ওই নারীর মৃত্যু হলেও এত দিন কেউ তা জানতে পারেনি। আদালতের নির্দেশে ফ্ল্যাটটি থেকে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গিয়ে তাঁর দেহাবশেষের সন্ধান পায় পুলিশ।

জনপ্রিয় টার্গেট

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

প্রকাশ: ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬