০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ফিরতে চাওয়ায় প্রত্যর্পণে ভারতের আর আপত্তি থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে। আবার ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আবেদন করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সংস্থা।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চান, সেহেতু তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা নয়।’

শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা? এ বিষয়ে সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে এক্সট্রেডাইট (প্রত্যর্পণ) করতে চাই, উনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। এক্সট্রাডিশন নিয়ে যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না। আমরা এক্সট্রাডাইট করব, ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।’

পাসপোর্ট চেয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে বলে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘তাদের কোনো একটা কৌশল হতে পারে। আমাদের দিল্লির প্রেস মিনিস্টার আমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছেন যে ল ফার্ম থেকে একটা চিঠি পেয়েছেন। কিন্তু তিনি কোনো আবেদন করেননি। উনি ওখানে আছেন, এটা ভারত সরকার নিজে স্বীকার করেছে। উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সাথে সাথে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। আবারও বলছি, লিগ্যাল প্রসেস আর থাকার কথা না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসতে আগ্রহী।’

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।’

ইসলামাবাদে মারগালা ডায়ালগে অংশ নিচ্ছেন এনএসআই মহাপরিচালক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপ ‘মারগালা ডায়ালগ ২০২৬’। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এ সংলাপ চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা দায়িত্ব পালন করছেন।

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দ্বিপক্ষীয় এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে তাদের হজ ও ওমরাহ…

জনপ্রিয় টার্গেট

বরিশালে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার

শেখ হাসিনা ফিরতে চাওয়ায় প্রত্যর্পণে ভারতের আর আপত্তি থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০২:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬