০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুভ ও নাহিদকে রামেক হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও র‌্যাব সদস্যরা হাসপাতালে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতা-কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।

শুভ ও নাহিদকে নিয়ে যেতে হাসপাতাল ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত ছিল। দুজনকে গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। শুরু হয় মারধরও। এ সময় শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে কিল-ঘুষি-লাথি মারেন। ওই অবস্থা থেকে সিআরটি সদস্যরা নাহিদকে উদ্ধার করে আরেকটি গাড়িতে তুলে নেন।

শুভ রামেকের ৫৯তম ও নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতের মেয়াদ শেষে আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন তাঁরা। এ জন্যই হাসপাতালে এসেছিলেন।

সকাল থেকেই হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ছিলেন এমন শিক্ষার্থীরা জানান, শুভ ও নাহিদ কয়েকদিন ধরেই হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। হাসানুল হাসিব আজ তাঁদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেছিলেন। এ জন্য দুজন এসে পরিচালকের কার্যালয়ের পাশে ওয়েটিং রুমে বসে ছিলেন। এরই মধ্যে রামেক ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গিয়ে মারধর শুরু করলে দুজনকে পরিচালকের কার্যালয়ে নিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ আসে।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘এদের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ পুলিশের কাছে ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তার করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে আবাসিক হোটেলে মিলল ব্যবসায়ীর মরদেহ

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে বুলবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

একতলা ভবনের একটি দোকানঘরে এই কার্যালয়টি খোলা হয়েছিল। সেটি পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

স্বপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে সিআইডি

কারাগারে অবস্থানরত এক ব্যক্তিকে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলায় আসামি করার ঘটনায় রাজশাহীর আদালত একটি স্বপ্রণোদিত মিস মামলা করেছেন।

জনপ্রিয় টার্গেট

রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির

প্রকাশ: ০২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬