স্কিম মিল্ক আধা কাপ, জেলাটিন ১ প্যাকেট, হেভি ক্রিম পরিমাণমতো, সাদা চিনি আধা কাপ এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট দেড় চা-চামচ।
প্রথমে একটি বাটিতে দুধ নিয়ে এর ওপর জেলাটিন ছড়িয়ে দিন। ভালোভাবে নেড়ে কয়েক মিনিট রেখে দিন, যাতে জেলাটিন দুধে মিশে যায়। এবার একটি সস প্যানে হেভি ক্রিম ও চিনি একসঙ্গে নিয়ে হালকা আঁচে গরম করুন। ক্রিম ফুটে উঠলে সতর্ক থাকতে হবে; কারণ, এটি দ্রুত উপচে পড়তে পারে। ক্রিম ফুটে উঠতেই এতে দুধ ও জেলাটিনের মিশ্রণটি ঢেলে দিন। জেলাটিন পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে প্রায় ১ মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে দিন। এরপর তৈরি মিশ্রণটি ছয়টি ছোট পরিবেশন পাত্রে সমানভাবে ঢেলে দিন। প্রায় ২০ মিনিট রেখে ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে প্রতিটি পাত্র প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন।
ভালোভাবে সেট হয়ে গেলে ঠান্ডা পরিবেশন করুন। চাইলে ওপরে তাজা স্ট্রবেরি, বেরি, আম, ক্যারামেল সস বা চকলেট সস দিয়ে সাজিয়ে নিতে পারেন।

দৈনিক টার্গেট 




























