১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী জননী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পারেছা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী শাহিন আলম বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের দুই সন্তান পারভেজ আহমেদ (৭) ও হামিম আহমেদ (৪) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারটিতে আরও রয়েছেন পারেছার ভারসাম্যহীন এক ননদ।

অভিযোগে পারেছা খাতুন উল্লেখ করেন, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তাঁর ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার নামে মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর চান। ওই ব্যক্তির কথামতো ওটিপি দেওয়ার পর তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি বিকাশ নম্বরে সরিয়ে নেওয়া হয়।

পারেছার অভিযোগ, তাঁর ব্যবহৃত ০১৭২৯১৮…নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা সরানো হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেন।

পারেছা খাতুন বলেন, ‘মোবাইল সম্পর্কে আমিও কিছু বুঝি না। আবার দেখতেও পাই না। তাই এক আত্মীয়কে ডেকে ফোনে আসা ওটিপি দিতে বলি। সেও মেয়ে মানুষ, মোবাইল সম্পর্কে তেমন বোঝে না। আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মতো অসহায় মানুষের টাকাটা যেন দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করেন।’

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, পারেছার জীবনে অনেক কষ্ট। দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে তিনি সংসার চালান। তাঁর কাছে এই টাকা ছিল অনেক বড় সম্বল। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই সঞ্চয় হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন তিনি।

স্থানীয়রা জানান, পারেছা ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন। ভিক্ষা না করে নিজের মতো করে সংসার সামলান। স্বামী শাহিন আলমও কাজের চেষ্টা করেন, তবে নিয়মিত কাজ পান না। পরিবারটির অসহায়ত্বের কারণে স্থানীয়ভাবে তাঁরা পরিচিত।

স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। বিভিন্ন মানুষ তাঁদের সহযোগিতা করেন। পারেছাকে নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। পাশাপাশি প্রশাসনের কাছে টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ জানিয়েছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ বিষয়ে পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগতভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।

৪৫ বছর পর সীমান্তের শূন্যরেখায় বাবার মরা মুখ দেখলেন মেয়ে

কাঁটাতারের বেড়া তাঁদের আলাদা করে রেখেছিল দীর্ঘ প্রায় চার যুগ। শতবর্ষী বাবার একটু যত্ন নেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, মুখে তুলে খাইয়ে দেওয়া– এসবের কোন কিছুই করতে পারেননি মেয়ে। ৪৫ বছর পর যখন দেখা হলো, তখন বাবা চলে গেছেন সব আদর, ভালোবাসা, যত্নের ঊর্ধ্বে।

গাংনী নির্বাচন অফিসে এনআইডি সেবায় ভোগান্তি

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন ও নতুন কার্ডের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে সার্ভার সমস্যার অজুহাতে আবেদন আটকে রেখে অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার

গাংনীতে ১৮ কেজি গাঁজাসহ ফেয়ারডিল ও মদ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজা, ফেয়ারডিল সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার ধলার মাঠ ও মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় এসব অভিযান চালানো হয়।

জনপ্রিয় টার্গেট

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী জননী

প্রকাশ: ১০:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬