১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশনস লিগের আগে দিশেহারা ফ্রান্স

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

রোববার সিরি আতে কোমোর বিপক্ষে ২-০ গোলের জয়ে ইন্টার মিলানের হয়ে দ্বিতীয় গোলটি করেন থুরাম। তবে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পান এই ফরোয়ার্ড। অস্বস্তির কারণে সোমবার ফ্রান্সের অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

পরীক্ষা নিরীক্ষার পর থুরামকে ক্লাবে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্সের মেডিকেল বিভাগ। মঙ্গলবার এক বিবৃতিতে দলটি জানায়, ‘আজ সকালে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং চিকিৎসা পরীক্ষার পর জাতীয় দলের মেডিকেল স্টাফ ইন্টার ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে তাঁকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

অন্যদিকে অনুশীলনের সময় ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে আবারও চোট পেয়েছেন চুয়ামেনি। এবারের গ্রীষ্মে বিশ্বকাপের সময়ও একই চোটে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পুনর্বাসনের জন্য ক্লাবে ফিরবেন তিনি। তবে তাঁর বদলে নতুন কাউকে দলে ডাকবেন না জিদান।

থুরামের বিকল্প হিসেবে বোর্নমাউথের ফরোয়ার্ড জুনিয়র ক্রুপিকে দলে ডেকেছেন ফ্রান্স কোচ। এখনো অভিষেক না হওয়া ক্রুপি ২০২৫ সালে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের লিগ টুতে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের সদস্যও ছিলেন তিনি।

চোটের কারণে ফ্রান্সের দল ছেড়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার পিয়েরে কালুলুও। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া এই ফুটবলারের বদলে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাইটব্যাক সায়েল কুম্বেদি।

এ ছাড়া চোটের কারণে দলে নেই উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও এস্তেবান লেপল। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড় সংকটে পড়েছে ফ্রান্স।

নেশনস লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ইতালির মাঠে খেলবে তারা। এরপর তিন দিন পর ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে খেলতে নামবে দলটি। এই দুই ম্যাচের আগে চোটের ধাক্কা সামলে সেরা একাদশ গুছিয়ে নেওয়াই এখন জিদানের বড় চ্যালেঞ্জ।

‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ

‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ

ভুটানের বিপক্ষে যে পজিশনে খেলতে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ, শ্রীলঙ্কার বিপক্ষে সেই জায়গাতেই দেখা যেতে পারে মোহাম্মদ ইব্রাহিমকে। বাংলাদেশের আক্রমণভাগে এই পরিবর্তনের পেছনে অবশ্য কৌশলগত কোনো পরীক্ষা নয়, বিশ্বনাথের চোটই মূল কারণ। পায়ের ব্যথায় দুই দিন ধরে ঠিকমতো অনুশীলন করতে পারছেন না এই

জনপ্রিয় টার্গেট

নেশনস লিগের আগে দিশেহারা ফ্রান্স

প্রকাশ: ১১:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬