০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার প্রকাশিত এই তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি। ফলে আবারও সংঘাত শুরু হলে পাল্টা হামলা চালানোর মতো উল্লেখযোগ্য সক্ষমতা তেহরানের হাতে রয়েছে।

সংঘাত শুরুর পর থেকেই মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন, ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডার এবং উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবারও একই দাবি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরানের ৮০ শতাংশ শিল্পভিত্তি ধ্বংস হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের বিপরীতে পশ্চিমা এক কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, সামরিক গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, ইরানের হাতে এখনো অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি দেশটি সীমিত পরিসরে ক্ষেপণাস্ত্র উৎপাদনও অব্যাহত রেখেছে।

এদিকেই, মঙ্গলবারই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ করেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের মাধ্যমে ভিডিওগুলো প্রচার করা হয়। এর আগে ক্ল্যাশ রিপোর্টও আইআরজিসির এই ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শনের প্রতিবেদন প্রকাশ করেছিল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আলী আবদুল্লাহি ওই স্থাপনায় উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে একের পর এক চমক দেখানো হবে। লন্ডনের কিংস কলেজের ভিজিটিং গবেষক এবং সাবেক সিআইএ বিশ্লেষক জিম ল্যামসনের ধারণা, ইরানের হাতে এখনো হাজার হাজার শাহেদ-ধরনের আক্রমণাত্মক অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে।

তবে তাঁর মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোনের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে বলা কঠিন। কারণ, যুদ্ধ শুরুর আগে ইরানের অস্ত্রের মজুতের সঠিক পরিমাণ কখনো প্রকাশ করা হয়নি। একইভাবে হামলায় ক্ষতিগ্রস্ত অস্ত্র ও স্থাপনাগুলোর কতটা মেরামত করা সম্ভব হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

যুদ্ধের আগে ক্ষেপণাস্ত্রের মজুত ও যুদ্ধকালীন হামলার হিসাব

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে প্রায় ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করেছিল ইসরায়েল। এপ্রিল মাসে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস মার্কিন কংগ্রেসকে জানিয়েছিলেন, ইরানের হাতে তখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে।

ব্লুমবার্গ ইকোনমিকসের হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইরান ৪ হাজার ৯০০টিরও বেশি প্রপেলারচালিত শাহেদ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই উৎক্ষেপণের সংখ্যাগুলো যুদ্ধকালীন হামলার হিসাব। এগুলো যুদ্ধের আগে ইরানের হাতে থাকা ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্রের বিষয়ে ইসরায়েলের দেওয়া হিসাব নয়। একইভাবে, শুধু এসব উৎক্ষেপণের সংখ্যা দিয়ে বর্তমানে ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র থাকার হিসাবও ব্যাখ্যা করা যায় না।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিট হেগসেথ ইরান অভিযান এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম ঘিরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিশংসনের অভিযোগের জবাব দিচ্ছিলেন। এ সময় তিনি ইরানের পারমাণবিক শিল্পভিত্তির ৮০ শতাংশের বেশি ধ্বংসের বিষয়টি তুলে ধরে মার্কিন অভিযানের সাফল্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন।

যুক্তরাষ্ট্রের হাতে এখনো নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিপুল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিপুল সংখ্যায় ইন্টারসেপ্টর ব্যবহার করায় অন্য সামরিক ক্ষেত্রে প্রয়োজনীয় এসব অস্ত্রের মজুত কমে গেছে।

ব্লুমবার্গ ইকোনমিকসের প্রতিরক্ষা বিভাগের প্রধান বেকা ওয়াসার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতের মধ্যে সরাসরি কোনো প্রতিযোগিতা কখনোই ছিল না। তাঁর ভাষায়, সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ইরানের কৌশলের জন্য যুক্তরাষ্ট্রের সমপরিমাণ সামরিক সক্ষমতার প্রয়োজন নেই। তাদের প্রয়োজন কেবল এমন সক্ষমতা, যার মাধ্যমে প্রতিপক্ষের কার্যক্রম ব্যাহত করা, তার ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকা সম্ভব।

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের মজুতেই সচল উৎপাদন

ল্যামসনের মতে, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের একটি সংরক্ষিত মজুত থাকায় বড় পরিসরের উৎপাদনব্যবস্থা বিমান হামলায় অচল হয়ে পড়ার পরও ইরান অস্ত্র সংযোজন চালিয়ে যেতে পেরেছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গেও এই মূল্যায়নের মিল রয়েছে। সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, অতীতের হামলার পর ইরান পারমাণবিক স্থাপনাগুলোর তুলনায় ক্ষেপণাস্ত্র মেরামতকে বেশি অগ্রাধিকার দিয়েছিল।

পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে। তবে কী ধরনের অস্ত্র এবং কী পরিমাণে সরবরাহ করা হচ্ছে, তা এখনো জানা যায়নি। মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক অঙ্কিত পান্ডা বলেন, ইরানের বর্তমান অস্ত্রের মজুত নিয়ে প্রকাশ্য বিভিন্ন হিসাবের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তবে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পুনরায় প্রস্তুত করতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এক পর্যালোচনায়ও দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের অব্যাহত বোমাবর্ষণের পরও ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

ইসরায়েলের নতুন পার্লামেন্ট যেভাবে নেতানিয়াহুর জীবন নরক করে তুলতে পারে

ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে হতকাল মঙ্গলবার। আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন পার্লামেন্টের রাজনৈতিক সমীকরণ তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা হারানো, ৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন…

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উন্মোচিত একটি ‘ক্ষেপণাস্ত্র নগরী’। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ এই সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রবাহী…

ইসরায়েলে রহস্যময় রুশ সামরিক বিমানের অবতরণ, যাত্রীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা

রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক সদস্যদের পরিবহনে ব্যবহৃত একটি সামরিক বিমান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত রোববার সন্ধ্যায় বিমানটির এই অবতরণকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয় টার্গেট

রামায়ণ সিনেমায় নতুন রূপের সীতাকে নিয়ে বিতর্ক, সাই পল্লবীর চেহারা নিয়েও ট্রোল

মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

প্রকাশ: ০১:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬