সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪২ রান করে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি গড়েন হৃদয়। তাতে ভেঙে গেছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের রেকর্ড। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ২১৯ রান করেছিলেন তিনি। আট বছর পর নতুন রেকর্ড গড়া হৃদয় ১১৫ ধাপ এগিয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে হৃদয় এখন ৬০ নম্বরে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫১১।

দৈনিক টার্গেট 


























