০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

‎একই সঙ্গে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দিতে সমন্বিত নীতিমালা প্রণয়ন এবং পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

‎আজ বুধবার রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব প্রস্তাব তুলে ধরে গণসাক্ষরতা অভিযান। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই প্রস্তাবনা দিয়েছে।

‎সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি লালমাটিয়া সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের সাধারণ সম্পাদক ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।

‎প্রস্তাবনায় বলা হয়েছে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর সাফল্যের কারণ এবং শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করতে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক গবেষণা প্রয়োজন। এ জন্য শিক্ষকের সংখ্যা ও যোগ্যতা, নিয়োগ ও প্রশিক্ষণ, শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিখনঘাটতি, অবকাঠামো, শিক্ষা উপকরণ এবং প্রতিষ্ঠান পরিচালনার বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি স্থানীয় আর্থসামাজিক পরিস্থিতি এবং প্রতিষ্ঠান পরিচালনায় অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণও পর্যালোচনায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

‎সংস্থাটির মতে, গবেষণার ফলাফল শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী বাজেট বরাদ্দে সহায়ক হতে পারে। তবে গবেষণার উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান বা শিক্ষককে শাস্তি দেওয়া নয়। বরং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শের ব্যবস্থা করা।

‎অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরির প্রস্তাবও দিয়েছে গণসাক্ষরতা অভিযান। এতে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কোন পর্যায়ে কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা দিতে পারবে, তা নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি আবেদন, পরীক্ষার সময়সীমা, ফি, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণি বা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগের বিষয়গুলোও নীতিমালায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

‎পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারা এবং সাধারণ শিক্ষাধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য বিকল্প কর্মসূচি নেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি। শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতা এবং শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

‎বিশেষ করে নার্সিং ও পরিচর্যাকারী হিসেবে কাজের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে স্বীকৃত সনদ, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ, প্রাথমিক পুঁজি কিংবা সহজ শর্তে ঋণের ব্যবস্থা রাখার প্রস্তাবও রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের কয়েকটি দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মনোসামাজিক পরামর্শ দেওয়ার কথাও বলা হয়েছে।

‎প্রস্তাবনায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে শুধু পুনঃপরীক্ষার সুযোগ নয়, শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে বিকল্প শিক্ষা ও কর্মসংস্থানের পথ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

‎এর আগে গত ১০ অক্টোবর গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। সেখানে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। দেশের আট বিভাগের চর, হাওর, চা-বাগান, আদিবাসী, উপকূলীয়, পার্বত্য, বরেন্দ্র, সাবেক ছিটমহল ও সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গবেষক ও উন্নয়নকর্মীরা এতে অংশ নেন।

‎সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্দী আমিন অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। সমাপনী অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও অংশ নেন।

জনপ্রিয় টার্গেট

‎শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

‎শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

প্রকাশ: ০৩:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬