০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজার ভিডিও ছড়িয়ে হাইকোর্টের সামনে আ. লীগের মিছিল বলে দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে, এখানেএবং এখানে।

‘Gsm Foysal Ahmad’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। গত ৮ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে প্রকাশিত ভিডিওটি ১১ নভেম্বর পর্যন্ত ৫৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। পোস্টটিতে তিন হাজারের বেশি রিয়েকশন ও কয়েক’শ কমেন্ট রয়েছে।

ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেকে ভিডিওটিকে সত্যি মনে করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমর্থনে কমেন্ট করেছেন। পোস্টের কমেন্টে একজন বলেন, ‘জনতার জনস্রোতে রাজপথ প্রকম্পিত করে তুলতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ আরেকজন লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তবে একজন কমেন্ট করেছেন, ‘কই ভাই, আমিতো এখানে আপনাদের দেখলাম না। আসলে আপনারা ভুয়া।’

প্রচারিত ১১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেক মানুষ একসঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে ঘটনাস্থল হিসেবে হাইকোর্টের সামনের কথা বলা হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে জাতীয় গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও হাইকোর্টের সামনে সম্প্রতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের এমন কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘প্রত্যাবর্তন ২.০’নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ১ জুন ‘তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান দিয়ে মিছিল। ধেয়ে আসছে শেখ হাসিনা বসন্ত’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। এর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। একই দিন পেজটিতে একই ঘটনার আরও কয়েকটি ভিডিও পাওয়া যায়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জাতীয় গণমাধ্যমেও একই ঘটনার ভিডিও (১, ২, ৩) প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। তাঁর প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জানাজা আয়োজনের কথা ছিল পরদিন মঙ্গলবার ভোলায় তাঁর গ্রামের বাড়িতে।

হাইকোর্টের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি চলতি বছরের ১ জুন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাবেক নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে দলীয় নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার দৃশ্য। পুরোনো ওই ভিডিওকে হাইকোর্টের সামনে সাম্প্রতিক মিছিলের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

জানাজার ভিডিও ছড়িয়ে হাইকোর্টের সামনে আ. লীগের মিছিল বলে দাবি

প্রকাশ: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬