চলতি বছর পঞ্চম সংস্করণে পদার্পণ করা এই উৎসবের মূল প্রতিপাদ্য লাইট অব ইমাজিনেশন। রামা ৩ ও রামা ৮ ব্রিজের মধ্যবর্তী অঞ্চলের প্রায় ১৩টি ঐতিহাসিক জায়গায় এই আলো ও শব্দের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রামা ৮ ব্রিজ, ওয়াট অরুণ মন্দির, উইচাই প্রসিৎ দুর্গ, মেমোরিয়াল ব্রিজসহ নদীর তীরের বিখ্যাত সব ল্যান্ডমার্ক। পুরো এক মাস উৎসব চললেও প্রতিদিন একই সময়ে সব শো বা ফায়ারওয়ার্কস হবে না। ড্রোন শো, আতশবাজি এবং সাংস্কৃতিক পরিবেশনাগুলোর আলাদা বা নির্দিষ্ট দিন ও সময়সূচি রয়েছে।
নদীর দুই তীরের পাবলিক পার্ক, জেটি এবং ওয়াকওয়ে থেকে দর্শনার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে এই লাইট শো ও ফায়ারওয়ার্কস উপভোগ করতে পারবে। তবে যাঁরা আরও প্রিমিয়াম বা রোমাঞ্চকর অভিজ্ঞতা চান, তাঁরা রিভার ক্রুজ কিংবা ওয়াটারফ্রন্ট রেস্তোরাঁ বুক করতে পারেন। সেখান থেকেও নদীর তীরের আলোকসজ্জা চমৎকার দেখা যায়।

দৈনিক টার্গেট 


























