০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লান্তি ও মন খারাপ দূর করতে জীবনসঙ্গীকে নিয়ে যত ধরনের ডেটে যেতে পারেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ছুটির দিনের সকালে, যখন অ্যালার্মের তাড়াহুড়ো থাকে না, তখনই এই ডেট করার সেরা সুযোগ মিলতে পারে। সকালে নাশতার পর দুজনে মিলে গরম চা বানিয়ে নিন। এরপর চলে যান বারান্দায়। হালকা রোদে বসে কোনো সিরিয়াস কথা নয়, শুধু অলস গল্প, চায়ে চুমুক আর পছন্দের গান শুনেই কাটুক সময়টুকু। চাইলে একে অপরকে মজার কোনো কমিকস বা খবরের কাগজের অদ্ভুত কোনো খবর পড়ে শোনাতে পারেন।

সামনেই শীত। এই ডেটের জন্য তৈরি হয়ে নিন আগেভাগেই। শীতের মিষ্টি দুপুরে প্রিয়জনকে রিকশায় নিয়ে বেরিয়ে পড়ুন শহরের চেনা কোনো রাস্তায়। হুড ফেলে দিয়ে শহরের বাতাস গায়ে মাখুন। দুজনে মিলে চলে যান আপনাদের পুরোনো কোনো প্রিয় জায়গায়; যেখানে আপনারা সম্পর্কের শুরুতে আড্ডা দিতেন। রাস্তার ধারের ফুচকা, চটপটি বা ঝালমুড়ি চেখে দেখতে পারেন। কে বেশি ঝাল খেতে পারে, তা নিয়ে বাজি ধরলে দারুণ মজা হবে!

কর্মব্যস্ত দিনের শেষে যখন মন একটু স্বস্তি খোঁজে, সে সময়ে এই ডেট সেরে ফেলুন। শহরেই কোনো নদীর পাড়ে, কোনো ব্রিজের ওপর কিংবা কোনো বহুতল ভবনের ছাদে চলে যান, যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। গোধূলির লালিমা ছড়ানো সময়ে কোনো কথা না বলে শুধু একে অপরের হাত ধরে থাকাটাই এক অদ্ভুত শান্তি দেয়। ছবি তোলার পাগল হলে এই সময়ে একে অপরের মজার সব ক্যান্ডিড ছবি তোলার চেষ্টা করতে পারেন।

বিবাহবার্ষিকী, জন্মদিন বা যেকোনো বিশেষ অর্জনের রাতে ঘটা করে ডেট করুন। আলমারি থেকে সুন্দর পোশাকটি বের করুন। দুজনেই একদম পরিপাটি হয়ে কোনো চমৎকার রেস্তোরাঁয় যান, যেখানে হালকা মিউজিক আর মোমবাতির আলো থাকবে। রেস্তোরাঁয় গিয়ে একে অপরের জন্য মেনু কার্ড দেখে খাবার অর্ডার করুন। অর্থাৎ, আপনি যা পছন্দ করবেন, তা আপনার সঙ্গী খাবে, আর সঙ্গী যা পছন্দ করবে, তা আপনি খাবেন। এতে খাবারের টেবিলে সারপ্রাইজ আর হাসির রোল উঠবে!

সাপ্তাহিক ছুটির দিনের আগের মাঝরাতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সোফায় চাদর গায়ে দিয়ে বসুন স্ক্রিনের সামনে। কোথাও যাওয়ার দরকার নেই, ঘরের লাইট বন্ধ করে ল্যাপটপ বা টিভির সামনে বসে পড়ুন। সঙ্গে রাখুন এক বড় বাটি পপকর্ন বা আইসক্রিম। কোনো হরর সিনেমা বা থ্রিলার সিরিজ দেখতে পারেন। ভুতুড়ে দৃশ্যে কে বেশি ভয় পেয়ে কাকে জড়িয়ে ধরছে, তা নিয়ে পরদিন সকালে একে অপরকে ক্ষ্যাপাতে পারবেন!

তপ্ত কোনো দুপুরে বা মিষ্টি বিকেলে, যখন মনটা একটু ঠান্ডা কিছু চায়, সেই সময় কোনো আইসক্রিম পারলারে চলে যান। অথবা রাস্তার ধারের ভ্যান থেকেই কিনে নিন কাঠি বা কোন আইসক্রিম। এরপর হাঁটতে হাঁটতে আইসক্রিম খাওয়া শুরু করুন। আইসক্রিম গলে হাত দিয়ে পড়ার আগেই কে শেষ করতে পারে, তা নিয়ে একটা প্রতিযোগিতা হয়ে যাক! আর হ্যাঁ, একে অপরের গাল বা নাকে আলতো করে আইসক্রিম মাখিয়ে দেওয়ার মিষ্টি দুষ্টুমি তো বোনাস।

দুজনেই সারা দিন অফিসের পর একসঙ্গে বাড়ি ফিরছেন? কোনো নান্দনিক ক্যাফেতে জানালার পাশের টেবিলটা বেছে নিন। আপনারা ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দেবেন চোখে চোখ রেখে। সঙ্গে থাকতে পারে হালকা স্ন্যাকস আর ব্যাকগ্রাউন্ডে মৃদু কোনো গান। কফির কাপের ফোম দিয়ে একে অপরের মুখে মজার গোঁফ বা দাড়ি বানিয়ে ছবি তুলতে পারেন। অথবা কফির কাপ হাতে নিয়ে ভবিষ্যৎ নিয়ে কোনো কাল্পনিক ও মজার গল্প ফাঁদতে পারেন।

ডেট মানেই দামি রেস্তোরাঁ বা অনেক খরচের ব্যাপার নয়; আসল ডেট হলো একে অপরকে দেওয়া কিছুটা কোয়ালিটি টাইম। তাহলে আর দেরি কেন? আজই আপনার ঠিক করে ফেলুন পরবর্তী ডেটের পরিকল্পনা!

আজকের রাশিফল: প্রেমে বেশি ভাব নিলে কমেডি শো হয়ে যাবে, আর্থিক অবস্থা ভালো না

আজ সকাল থেকেই আপনার মেজাজ থাকবে দেশের তাপমাত্রার উল্টো—একদম চড়া! রাস্তায় সামান্য বাইক বা সিএনজির ধাক্কা লাগা কিংবা বাস কন্ডাক্টরের সঙ্গে খুচরা ফেরত নিয়ে কেলেঙ্কারি বাধানোর মেজাজ তৈরি হতে পারে। অফিসে গিয়ে বসের গম্ভীর চেহারার সামনে বীরত্ব দেখাতে যাবেন না; মনে রাখবেন, বর্তমান বাজারে…

হেমন্তে ঠোঁটের সজীবতা বজায় রাখতে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে

হেমন্তের মৃদু ঠান্ডা আর শুষ্ক হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই ঋতুতে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের ত্বক, বিশেষ করে ঠোঁট অতিরিক্ত শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। ঠোঁটের ত্বক শরীরের অন্য অংশের চেয়ে অনেক বেশি পাতলা ও সংবেদনশীল হওয়ায় খুব দ্রুত তা আর্দ্রতা হারিয়ে ফেটে যায়।

শীত আসার আগেই শুষ্ক হয়ে উঠছে হাতের পাতা? যা করবেন ও যা করবেন না

শীত আসতে আরও দেরি। কিন্তু কারও কারও ত্বক যেন একটু বেশিই শুষ্ক হয়ে উঠেছে এখনই। অনেকের হাতের আঙুলের ডগা এবং নখের চারপাশের ত্বক থেকে চামড়া উঠছে। চামড়া উঠতে উঠতে একেবারে রক্তও বের হয় অনেক সময়। কিন্তু সহজে সারে না। সে ক্ষেত্রে এর সঠিক কারণটা খুঁজে বের করতে হবে; পাশাপাশি কিছু বিষয় মেনে চলতে হবে।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাজ্যে সুদমুক্ত ‘শরিয়াহ সম্মত’ শিক্ষাঋণ চালুর পরিকল্পনা, রাজনৈতিক বিতর্ক

ক্লান্তি ও মন খারাপ দূর করতে জীবনসঙ্গীকে নিয়ে যত ধরনের ডেটে যেতে পারেন

প্রকাশ: ০১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬