১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগের পর সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে স্থানীয় সময় গতকাল বুধবারই বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে। তিন দশকের বেশি সময় আগে সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করে তিনি এনভিডিয়াকে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বর্তমানে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লব এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার বাজার-পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। পরিচালনা পর্ষদ তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।

ডিএ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া বলেন, ‘হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে, কারণ প্রতিষ্ঠানটির কোনো উত্তরসূরি পরিকল্পনা নেই। তবে তিনি আইন ভঙ্গ করেছেন বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেছেন বলে প্রমাণ পাওয়া গেলে পরিচালনা পর্ষদ দ্রুত ব্যবস্থা নিতে পারে।’

এর আগে বুধবার আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াং তাঁর অধীনস্থ এক নারী নির্বাহীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। পত্রিকাটির পাঁচজন কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই নারী হলেন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল।

পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বুধবার ফোনে জানতে চাইলে হুয়াং বলেন, ‘আমার মনে হয় না, এ বিষয়ে আপনার সরাসরি আমার সঙ্গে কথা বলা উচিত।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানিয়েছে পত্রিকাটি।

এ বিষয়ে জানতে চাওয়া হলেও এনভিডিয়া ও পাওয়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সও প্রতিবেদনগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের সূত্রপাত হয় অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের তথ্য প্রকাশের পর। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ সরবরাহে সহায়তা করেছিলেন।

গত রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন হুয়াং। এ ঘটনার ‘সম্পূর্ণ দায়’ও তিনি নিজের কাঁধে নেন। তবে ওই সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

একই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার পরিচালিত অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পর্ষদ। স্বাধীন পরিচালকদের তত্ত্বাবধানে এবং বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্তটি পরিচালিত হচ্ছে। তদন্ত শুরুর সময় পরিচালনা পর্ষদ হুয়াংয়ের প্রতি আস্থা প্রকাশ করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযোগগুলো নিয়ে হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। তবে এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে ‘সম্মানিত ব্যক্তি’ বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, হুয়াং ‘আমাদের দেশের জন্য অসাধারণ কাজ করেছেন’।

এদিকে, চীনা ওই ব্যবসায়ী নারীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বেইজিংয়ের কাছে তাঁর তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ব্রিফিং দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। হুয়াং ওই অনুরোধে সাড়া না দিলে তাঁকে কংগ্রেসের পক্ষ থেকে তলব করা হতে পারে।

১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম ও ক্রিস মালাচোস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে কম্পিউটার গেমের জন্য গ্রাফিকস চিপ তৈরি করে সাফল্য পায় প্রতিষ্ঠানটি। পরে এনভিডিয়ার সিইউডিএ সফটওয়্যার এসব প্রসেসরকে সাধারণ কম্পিউটিংয়ের কাজে ব্যবহারের সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে এ প্রযুক্তিই কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এনভিডিয়ার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

খুলে ফেলেছেন গোড়ালির নজরদারি ডিভাইস, তাই কারাগারে প্রিন্স হ্যারির শ্বশুর

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গোড়ালিতে থাকা ইলেকট্রনিক নজরদারি যন্ত্র কেটে খুলে ফেলায় এই নির্দেশ দেওয়া হয়।

নিউইয়র্কের কারাগার থেকে যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার সংকেত দেন ইরানি বন্দী

নিউইয়র্কের একটি কারাগারে বন্দী থেকেও সংকেতপূর্ণ বার্তার মাধ্যমে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা পরিচালনা করেছিলেন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিদের নতুন অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার হস্তগত করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল রপ্তানি থেকে চলতি বছরের প্রথম নয় মাসে ১২ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কেপিএমজির এক গোপনীয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদনটি পর্যালোচনা

জনপ্রিয় টার্গেট

পরকীয়ার অভিযোগের পর সিইও জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

প্রকাশ: ১০:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬