১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় বিয়েবাড়িতে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত আশরাফুল ইসলাম দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুতায়িত আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সুপারি পাড়ার বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ভোলার লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আবদুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আ. সহিদের (৬৬) বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহিদকে আটক করেছে পুলিশ।

প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা

ভোলার চরফ্যাশনে প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

মনপুরায় বিয়েবাড়িতে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

প্রকাশ: ১০:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬