০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

এই ৮ শিক্ষার্থী বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে একটি বিশেষ কোর্সে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। নভেম্বরের শেষ দিকে কোর্স ও পরীক্ষা শেষ করে তাঁদের দেশে ফেরার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ওই ৮ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা শেখার কোর্সে অংশ নিতে এসেছিলেন। ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের দিন তাঁদের দুজন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন। এরপর থেকেই তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ৮ জনের মধ্যে ২ জন ইতিমধ্যে চলে গেছেন। বাকি ৬জনেরও দেশে ফেরার টিকিট নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, দেশে ফিরে শিক্ষার্থীরা তাঁদের নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন। এদিকে হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশিদের জন্য বাংলা ভাষা শেখার বিশেষ কোর্স রয়েছে। এর আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন, ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন এবং ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থীরাও রয়েছেন।

এদিকে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের ৬টি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন সোমবার (৯ নভেম্বর) টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত না হলেও ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হন। একই দিন কলা ভবনের পাশের শ্যাডো এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয়

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।

জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ নভেম্বরের রুটিনমাফিক কার্যক্রমে কোনো…

জনপ্রিয় টার্গেট

সনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

প্রকাশ: ১২:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬