০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হচ্ছে। আজ বোয়েসেলের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়ার প্রতিষ্ঠানটি গত ২ নভেম্বর কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠায়। এর ভিত্তিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ করা হয় ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। এই ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

চূড়ান্ত বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। বোয়েসেলের দাবি, এ বাছাইয়ে সংস্থাটির কোনো হস্তক্ষেপ থাকবে না; নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

এ নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব সরকারি নির্ধারিত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল নিয়োগকর্তা বা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না। সংস্থাটি এ ব্যবস্থাকে ‘জিরো মিনস জিরো’ বা শূন্য অভিবাসন ব্যয় হিসেবে উল্লেখ করেছে।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মালয়েশিয়ায় পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। চাহিদাপত্র পাওয়াসাপেক্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস

সৌরবিদ্যুৎ স্থাপনে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ জারির পর দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

বই এবার আগেভাগে, সংশয় শুধু মানে

বই এবার আগেভাগে, সংশয় শুধু মানে

আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপানোর কাজ প্রায় শেষের পথে থাকায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সদস্যদের বক্তব্যের সময় সংসদে নেই মন্ত্রীরা, বিরোধীদলীয় নেতার ক্ষোভ

জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদ সদস্যরা এলাকার ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত…

জনপ্রিয় টার্গেট

সনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

প্রকাশ: ০১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬