০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বছরজুড়ে নিরিবিলি, হুমায়ূনের জন্মদিনে সাজছে নুহাশ পল্লী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বছরজুড়ে নুহাশ পল্লীতে তেমন জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বদলে যায় সেখানকার পরিবেশ। বিশেষ এই দিনগুলোতে লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, কয়েকজন নারী ঝাড়ু দিয়ে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। কেউ কেউ পানি ও ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন হুমায়ূন আহমেদের সমাধিস্থল। পরিচ্ছন্নতার কাজ চলছে তাঁর স্মৃতিবিজড়িত বৃষ্টি বিলাস ও দিঘি লীলাবতীর পুকুরপাড়েও।

নুহাশ পল্লীতে দীর্ঘদিন ধরে রান্নাবান্নার কাজ করছেন পারুল আক্তার। হুমায়ূন আহমেদের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘বহু বছর স্যারকে নিজের হাতে রান্না করে খাবার দিয়েছি। স্যারকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে। তিনি জীবিত থাকতে অনেক মানুষ আসতেন। আগের তুলনায় এখন লোকজন কিছুটা কম আসে। শুক্রবার ও শনিবার একটু বেশি মানুষ আসে। বিভিন্ন উৎসবে লোকসমাগম হয়। স্যারকে নিয়ে তাঁর লেখা বই, নাটক ও গল্পের আলোচনা হয়। এসব শুনতে ও দেখতে ভালো লাগে।’

হুমায়ূন আহমেদের সমাধিস্থল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন ইমান আলী। তিনি বলেন, ‘এই জায়গায় প্রতিবছর দু-একবার কাজ করার সুযোগ হয়। আমি পড়াশোনা জানি না। তবে স্যার অনেক জ্ঞানী ও বড় মনের মানুষ ছিলেন বলে এখানে আসা মানুষের মুখে শুনেছি। তাই আমিও তাঁকে শ্রদ্ধা করি। চারপাশে ঘন জঙ্গল থাকলেও এখানে মানুষ আসে, সময় কাটায়, গল্প করে। অনেকে স্যার সম্পর্কে আমার কাছেও জানতে চান।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাঁর শিক্ষাজীবন কাটে। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে পাঠকমহলে ব্যাপক পরিচিতি পান হুমায়ূন আহমেদ। এরপর একে একে সৃষ্টি করেন অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তাঁর সৃষ্ট চরিত্র, গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি এবং সাহিত্যকর্ম তাঁকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান এনে দেয়। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী প্রিয় আবাসস্থল নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘নুহাশ পল্লী একজন গুণী সাহিত্যিকের স্মৃতিবিজড়িত স্থান। স্যার মারা যাওয়ার পরও পাঠকদের হৃদয়ে তাঁর অবস্থান যে কতটা গভীর, তা নুহাশ পল্লীতে মানুষের আগমন দেখলেই বোঝা যায়। বিশেষ করে জন্ম ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ এখানে আসেন। শ্রদ্ধা জানান, স্মৃতিচারণা করেন। নুহাশ পল্লীকে ঘিরে পাঠক ও দর্শনার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সাধ্যমতো তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি।’

তিনি আরও বলেন, বছরের বিশেষ দিনগুলোতে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পুরো নুহাশ পল্লীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সঙ্গে তাঁর সমাধিস্থলেও ধোয়ামোছার কাজ চলছে।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের সফিপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

গাজীপুরে কারখানায় আগুন, পাঁচ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে…

অস্ত্রোপচারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার

তীব্র পেটব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন কাশিমপুর কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হাসমত আলী (৪৪)। এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে বিভিন্ন বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা বের করেন চিকিৎসকেরা।

জনপ্রিয় টার্গেট

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বছরজুড়ে নিরিবিলি, হুমায়ূনের জন্মদিনে সাজছে নুহাশ পল্লী

প্রকাশ: ০৪:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬