০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাস ও পরিবহনের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। অভিযোগ রয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে পণ্যটি বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে ট্রাকে করে পণ্য খালাসের চেষ্টা চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান।

তিনি আরও জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল এনে পাচার ও শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক করা পণ্যবাহী ট্রাকটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে দিন দিন কাস্টমসের রাজস্ব আয় কমে আসছে।

বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

মঙ্গলবার মনিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে নতুন বই সংগ্রহ করতে এসেছিলেন বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আগেভাগে বই সরবরাহ করা সরকারের খুবই ভালো উদ্যোগ। আগের বছরগুলোতে নতুন বই পেতে দেরি হতো। ফলে বছরের শুরুতে পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষকদের বেগ…

বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, প্রধান শিক্ষকও বরখাস্ত

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর থেকে তাঁকে আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ: হত্যার পর ভারতে পালানোর চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ২

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া রঞ্জন মণ্ডল (৬০) হত্যাকাণ্ডের মূল আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময়…

জনপ্রিয় টার্গেট

প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

প্রকাশ: ০৩:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬