ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার হযরত আলী (৩৫) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

অভিযানে উপপরিদর্শক সজীব কুমার দত্ত, উপপরিদর্শক এ কে এম মোশারফ হোসেন, উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন, উপপরিদর্শক মো. সামছুল আলম সাব্বির, সহকারী উপপরিদর্শক আলমগীর ভূইয়া, সহকারী উপপরিদর্শক মোস্তাক হোসেন, সহকারী উপপরিদর্শক মো. মেহেদী হাসান ও পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতি ও চুরির হোতা। ইটনা ও মিঠামইন থানায় তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, বুধবার রাতে ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে গিয়ে আত্মগোপন করেন।

রাতভর কাকটেঙ্গুর গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁকে না পাওয়ায় দিনের বেলাও অভিযান অব্যাহত রাখে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।

জনপ্রিয় টার্গেট

‘অফিসে আসার এখতিয়ার নেই, ধইরা বাইন্ধা পিডামু’—সাংবাদিকদের হুমকি ভূমি অফিসের নায়েবের

খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬