ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকেই শুরু হচ্ছে সাফে ভিএআরের ব্যবহার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে গতকাল ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পরশু স্বাগতিকেরা সেমিতে খেলবে পাকিস্তানের বিপক্ষে। সেমির আগে আজ এক বিবৃতিতে ভিএআর ব্যবহার হবে বলে নিশ্চিত করেছে সাফ কর্তৃপক্ষ। দুই সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচে রিমোট ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। আধুনিক আন্তর্জাতিক রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই মূলত সাফের শেষভাগে ব্যবহার করা হবে ভিএআর।

আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) যৌথ সহযোগিতায় ভিএআর প্রযুক্তি চালু করা সম্ভব হয়েছে। স্পেনভিত্তিক ফিফা-সনদপ্রাপ্ত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এই প্রযুক্তি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম থাইল্যান্ডে অবস্থিত। আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় ভিএআর প্রযুক্তি সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত।

রিমোট ভিএআর পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ থাইল্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় ভিএআর অপারেশনস হাবে পাঠানো হবে। সেখানে ফিফা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বীকৃত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা (ভিএমও) বিভিন্ন বিতর্কিত ঘটনা পর্যালোচনা করবেন। ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা (আইএফএব) ভিএআর প্রটোকল অনুসরণ করে মাঠের রেফারিদের প্রয়োজনীয় সহায়তা দেবেন। ভিএআর দলের সিদ্ধান্ত ও সুপারিশ সরাসরি ঢাকায় অবস্থানরত ম্যাচ অফিশিয়ালদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই প্রযুক্তি পরিচালনার সুবিধার্থে জাতীয় স্টেডিয়ামে একটি সম্পূর্ণ আধুনিক রেফারি রিভিউ এরিয়া (আরআরও) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টোটাম) স্থাপন করা হয়েছে। ভিএআর অবকাঠামোর নিরবচ্ছিন্ন ভিডিও সম্প্রচার ও কার্যক্রম নিশ্চিত করতে ‘কোয়ালিটি’র প্রযুক্তি বিশেষজ্ঞরা সরাসরি স্টেডিয়ামে কাজ করছেন।এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত সব রেফারি ও সহকারী রেফারিকে ভিএআর প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় সনদ রয়েছে। ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কার্যকর ও ধারাবাহিকভাবে এই প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব হবে।

শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

‘ইনফান্তিনো স্বৈরাচার, তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে যেন সমালোচনার শেষ নেই। বিশেষ করে জুলাইয়ে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন তিনি। এবার তাঁকে সাবেক ফিফা সভাপতি জোসেফ ব্ল্যাটার রীতিমতো ধুয়ে দিয়েছেন। ব্ল্যাটারের চোখে ইনফান্তিনো একজন স্বৈরশাসক।

জনপ্রিয় টার্গেট

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির পরিকল্পনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা থেকেই শুরু হচ্ছে সাফে ভিএআরের ব্যবহার

প্রকাশ: ০৬:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬