ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রধান দুই চরিত্র ফরহাদ ও শিরিনের ভূমিকায় অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। একই গ্রামের ফরহাদ ও শিরিন একে অপরকে ভালোবাসে। একসময় বিয়ে হয় তাদের। বিয়ের পর পড়ালেখা চালিয়ে যেতে চায় শিরিন। পরিবারের অমত থাকলেও ফরহাদ তাকে পড়ালেখা করতে ঢাকায় পাঠায়। শহরে গিয়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে বদলে যায় শিরিন। দূরত্ব তৈরি হয় ফরহাদের সঙ্গে। সেই রঙিন দুনিয়ার মোহ থেকে শিরিনকে ফিরিয়ে আনার মিশনে নামে ফরহাদ।
২০১৮ সালে শুরু হয়েছিল আনন্দ অশ্রুর শুটিং, শেষ হয়েছে ২০২০ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদ জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন, চিকন আলী প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে।
স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে তুরস্কের হরর সিনেমা ‘সয়’। পরিচালনায় ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে। মিসরের এক প্রাচীন সমাধি লুট করে একটি চিত্রকর্ম পায় মুরাত। এই চিত্রকর্মের অভিশাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটায় সে। বহু বছর পর মৃত্যুশয্যায় নাতি ক্যানকে ডেকে পাঠায় মুরাত। প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলের সেই রহস্যময় প্রাসাদে যায় ক্যান। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়।
ক্যান চরিত্রে অভিনয় করেছেন বাহরুশ আর্দুক। অন্যান্য চরিত্রে ফারাহ জয়নাপ আবদুল্লাহ, তুবা বিউকুস্তান প্রমুখ।
-1f2122-256x144.webp)
দৈনিক টার্গেট 
























