ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হাসপাতাল দখলের আশঙ্কা, চিকিৎসকের চেম্বার বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ডা. ইসমাইল হোসেনকে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে ডা. ইসমাইল হোসেনের দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই তাঁর চেম্বার বন্ধ করা হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা ওবায়েদ পাঠানের দাবি, হাসপাতাল দখল নয়, বৈধ মালিকানা থাকায় অনিয়ম-দুর্নীতি বন্ধের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। তবে তাঁর মালিকানা দাবি করে হাসপাতালে প্রবেশকে অনধিকার ও অবৈধ বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. আল মামুন বলেন, হাসপাতালের গঠনতন্ত্র অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে শেয়ার বিক্রি বা মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। শেয়ার বিক্রির ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কয়েকজন শেয়ারহোল্ডার নিয়ম মেনে শেয়ার হস্তান্তর করলেও ডা. ইসমাইল হোসেন কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার হস্তান্তর করেন। পরে ওই ব্যক্তি ওবায়েদ পাঠানের কাছে শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। তাঁদের এই হস্তান্তর সম্পূর্ণ অবৈধ ও নিয়মবহির্ভূত।

তিনি আরও বলেন, বুধবার ১৫ থেকে ২০ জন লোক নিয়ে ওবায়েদ পাঠান হাসপাতালে এসে হিসাব শাখায় মালিকানা দাবি করেন। এ সময় তিনি সব শেয়ারহোল্ডারের তালিকা ও হাসপাতালের হিসাব-নিকাশ চান। ডা. ইসমাইলের কাছ থেকে শেয়ার কেনার দাবি করে ওবায়েদ পাঠান ছাড়াও আরও ২০ থেকে ২৫ ব্যক্তি মালিকানা দাবি করছেন। এতে হাসপাতালে অরাজকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিকানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. ইসমাইলের চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডা. আল মামুন বলেন, প্রায় এক মাস আগেও রবি ও তাঁর কয়েকজন সহযোগী একইভাবে হাসপাতালে এসে মালিকানা দাবি করেছিলেন। তখন এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ তদন্ত শেষে মামলা করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবার ওবায়েদ পাঠানের অনধিকার প্রবেশ ও মালিকানা দাবির ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলেন, সম্প্রতি তিনি রবি নামের এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের শেয়ার কিনেছেন। হাসপাতালে একটি চক্র অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগ পেয়ে বুধবার তিনি সেখানে যান। এ সময় হিসাব শাখায় সব মালিকের তালিকা চান। পাশাপাশি সব শেয়ারহোল্ডারকে নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচনের পরিকল্পনা রয়েছে তাঁর।

ওবায়েদ পাঠানের দাবি, হাসপাতাল দখল করতে নয়, বৈধ মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবেই তিনি সেখানে গিয়েছিলেন। অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালটিতে তাঁর কোনো শেয়ার নেই। অনেক আগেই তিনি শেয়ার হস্তান্তর করেছেন। যাঁর কাছে শেয়ার হস্তান্তর করেছিলেন, তিনি পরে অন্য একজনের কাছে তা বিক্রি করেছেন। বর্তমানে যাঁর নামে শেয়ার রয়েছে, তিনিই এর মালিক। তাঁর দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই একটি পক্ষ তাঁর চেম্বার বন্ধ করেছে। এ ছাড়া বর্তমানে দায়িত্বে থাকা হাসপাতাল চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ বিষয়ে উভয় পক্ষই থানায় এসেছিল। তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জেলা হাসপাতালসংলগ্ন ম্যাক্স হাসপাতালে অনুমতি ছাড়া ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডার হওয়া, অফিস সময়ে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে। ওই ঘটনার পর তিনি দ্রুত ক্লিনিকের শেয়ার বিক্রি করে দেন বলে জানা গেছে।

মাদক ও অপরাধ রোধের দাবিতে মানববন্ধন

মাদক ও অপরাধ রোধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ রোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, আলিনগর…

সারের ডিলার নিয়োগ: স্বজনপ্রীতি-ঘুষের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিয়োগবঞ্চিত কয়েক ব্যক্তির অভিযোগ, ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পথচারী মামুন ও সেলিম আহত হন…

জনপ্রিয় টার্গেট

চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হাসপাতাল দখলের আশঙ্কা, চিকিৎসকের চেম্বার বন্ধ

প্রকাশ: ০৯:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬