অভিনয়: মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী
গল্পসংক্ষেপ: মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে ওঠে রহস্য পুরুষ মার্শাল। অন্যদিকে তরুণ ড্যানিয়েল ভিনদেশি এজেন্টদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
মুক্তি: অ্যাপল টিভি (১৩ নভেম্বর)
অভিনয়: রুথ মেডলি, মার্ক রুফালো, ডিলান ও’ব্রায়েন
গল্পসংক্ষেপ: গল্পের প্রধান উপজীব্য ১৯৭৭ সালে সানফ্রান্সিসকোতে ঘটা ২৬ দিনের ঐতিহাসিক এক আন্দোলন। সরকার যখন প্রতিবন্ধীদের নাগরিক অধিকার আইন কার্যকর করতে অস্বীকৃতি জানায়, তখন জুডি হিউম্যানের নেতৃত্বে একদল মানুষ আন্দোলনে নামে, যা পরবর্তী সময়ে প্রতিবন্ধীদের সমান অধিকার আদায়ের পথ সুগম করে।
মুক্তি: প্রাইম ভিডিও (১১ নভেম্বর)
অভিনয়: মরফিড ক্লার্ক, চার্লি ভিকার্স, জেমি ক্যাম্পবেল
গল্পসংক্ষেপ: মিডল-আর্থে চলছে ভয়াবহ সংঘাত। ডার্ক লর্ড সৌরন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের জন্য ওয়ান রিং তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ডোয়ার্ফরা পড়েছে ঘোর বিপদে। এই অবস্থায় সৌরনকে রুখতে মানুষ, এলফ ও জাদুকরেরা একজোট হয়।
মুক্তি: প্রাইম ভিডিও (১৫ নভেম্বর)
অভিনয়: জোনাথন রুমি, শাহার আইজ্যাক, এলিজাবেথ তাবিশ
গল্পসংক্ষেপ: ষষ্ঠ সিজনটি সাজানো হয়েছে যিশু খ্রিষ্টের জীবনের শেষ ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ নিয়ে। গল্পের শুরুটা হয় জুডাসের বিশ্বাসঘাতকতা দিয়ে এবং চূড়ান্ত পরিণতি ঘটে যিশুকে ক্রুশবিদ্ধ করার মধ্য দিয়ে।
মুক্তি: নেটফ্লিক্স (১২ নভেম্বর)
অভিনয়: ফিলিপ ফ্রোস্যান্ট, ডেভরিম লিংনাউ
গল্পসংক্ষেপ: শেষ সিজনের গল্পে হাবসবার্গ রাজতন্ত্রের পতন এবং ফ্রাঞ্জ-এলিজাবেথের দাম্পত্য জীবনের চরম টানাপোড়েন ফুটে উঠবে। ছেলে সন্তানের জন্য রাজপরিবারের চাপ ও রাজনৈতিক অস্থিরতা তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়।
মুক্তি: নেটফ্লিক্স (১৩ নভেম্বর)
বিষয়বস্তু: ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে দণ্ডিত হলিউড অভিনেতা রাসেল ব্র্যান্ডের উত্থান ও পতনের গল্প তুলে ধরা হয়েছে এ তথ্যচিত্রে। আর্কাইভ ফুটেজ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের মাধ্যমে তার সাম্প্রতিক বিচার প্রক্রিয়ার পেছনের চিত্রও তুলে ধরা হয়েছে এতে।
অভিনয়: পৃথ্বীরাজ সুকুমারন, কারিনা কাপুর
গল্পসংক্ষেপ: ২০১৯ সালে হায়দরাবাদে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। মেঘনা গুলজার পরিচালিত দায়রা সিনেমাটি তৈরি হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে। চারজন ধর্ষণকারীকে এনকাউন্টারে হত্যা করার পর ডিসিপি রমন কুমার রাতারাতি জাতীয় বীরে পরিণত হয়। কিন্তু তার এই এনকাউন্টার সত্যি নাকি সাজানো, তা তদন্তের দায়িত্ব পায় ডিসিপি আজুনি কোহলি। দুজনের আদর্শিক স্নায়ুযুদ্ধ নিয়ে এগিয়েছে কাহিনি।

দৈনিক টার্গেট 
























