নিহতরা হলেন—মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁদের উভয়ের বাড়ি রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৩টা ৪ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে ওই দুজনই ছিলেন। তাঁরা ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক টার্গেট 






















