ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

কন্যা রাহার জন্মের পর খুব দ্রুতই ছিপছিপে গড়নে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। তবে কোনো ওষুধ বা স্বল্পমেয়াদি উপায় নয়; বরং ধৈর্য ধরে প্রাকৃতিক উপায়েই ওজন কমিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন, সন্তানকে নিয়মিত স্তন্যপান করানোর ফলে প্রচুর ক্যালরি পোড়ানো সম্ভব হয়, যা তাঁকে প্রাকৃতিকভাবে ওজন কমাতে বেশি সাহায্য করেছে। ওজন কমানোর জন্য তিনি কখনোই না খেয়ে থাকেননি। পরিমিত পরিমাণে পুষ্টিকর ঘরোয়া খাবার এবং প্রসবের পর শক্তি জোগাতে বাদাম, কিশমিশ, নারকেল ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ লাড্ডু রেখেছিলেন খাদ্যতালিকায়। এ ছাড়া সন্তান জন্মের প্রথম দুই সপ্তাহ তিনি শুধু ১৫ মিনিট হাঁটা এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেছেন। ১২ সপ্তাহ পর চিকিৎসকের পরামর্শ নিয়ে যোগব্যায়াম, পিলাটিস এবং হালকা কার্ডিও শুরু করেন।

দুই সন্তানের মা কারিনা কাপুর খানের গর্ভাবস্থায় প্রায় ১৮ কেজি ওজন বেড়েছিল। তবে তাঁর ফিটনেস জার্নিতে কখনোই অস্বাভাবিক তাড়াহুড়ো ছিল না। সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের পরামর্শে কারিনা ভাত, ডাল, ঘি এবং মৌসুমি ফলমূল খেয়েই ওজন কমিয়েছেন। তিনি মনে করেন, না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে, যা নতুন মায়েদের জন্য মোটেও ঠিক নয়। শরীরচর্চার ক্ষেত্রে জিমের ভারী যন্ত্রপাতির বদলে তিনি প্রতিদিন নিয়ম করে হাঁটা এবং যোগব্যায়াম, বিশেষ করে সূর্য নমস্কারের ওপর ভরসা রেখেছিলেন।

অভিনেত্রী গওহর খান সন্তান জন্মের মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১০ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি জানান, এর পেছনে আলাদা কোনো জাদু ছিল না; বরং রাত জেগে সন্তানের দেখাশোনা করা, প্রতি দুই ঘণ্টা পরপর বুকের দুধ খাওয়ানো এবং ঘরের স্বাভাবিক কাজকর্মের কারণেই তাঁর প্রচুর ক্যালরি ক্ষয় হয়েছে।

২০১০ ও ২০১২ সালে সন্তান জন্মের সময়ে প্রতিবার ৩০ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। কিন্তু তাড়াহুড়ো করে রোগা হওয়ার চেষ্টা করেননি অমৃতা। সঠিক সময় আসার পরেই নিজের রূপ পাল্টে নিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ফিট থাকা কোনো জাদু নয়। এর পেছনে রয়েছে নিয়মিত প্রচেষ্টা, ধৈর্য এবং নিজের প্রতি যত্ন। রাস্তা হোক বা ট্রেডমিল—যখন যেখানে সম্ভব, তিনি হেঁটে নিতেন। তবে নিয়মিত জিমেও যাওয়ার অভ্যাস রয়েছে অমৃতার। কার্ডিও এবং শক্তিবর্ধক ব্যায়ামই মূলত করতেন তিনি।

সবার শরীর একভাবে কাজ করে না। কারও ওজন কয়েক সপ্তাহে কমে, আবার কারও এক বছরও লাগতে পারে। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের শরীর সুস্থ হওয়ার জন্য সময় দেওয়া জরুরি। প্রসবের পর শরীরের ক্ষয়পূরণ এবং শিশুর পুষ্টির জন্য মায়ের সুষম খাবারের প্রয়োজন হয়। তাই ক্যালরি একদম কমিয়ে না দিয়ে স্বাস্থ্যকর খাবার পরিমিত খাওয়া উচিত; বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির পর ভারী ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একলা বাস, নিজের আকাশ: বিশ্বজুড়ে কেন বাড়ছে সিঙ্গেল লাইফস্টাইল

একসময় ধরে নেওয়া হতো, প্রাপ্তবয়স্ক হওয়া মানেই একটি সুনির্দিষ্ট পারিবারিক জীবনের দিকে পা বাড়ানো। বিয়ে, সংসার ও পরিজন। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিসংখ্যান ও জীবনযাত্রার চিত্র বলছে, সেই চেনা সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে একা বসবাস কিংবা সম্পর্কে আবদ্ধ না থাকা আজ আর কোনো সাময়িক

প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

পরিবারের কেউ বা প্রিয়জন হাসপাতালে ভর্তি থাকলে নিজের যত্নের কথা অনেকে ভুলে যান; বিশেষ করে রাতে হাসপাতালে থেকে প্রিয়জনের দেখাশোনা করতে মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তিও ধরে রাখা জরুরি। সারা দিন ছোটাছুটি, রোগীর দেখাশোনা এবং নির্ঘুম রাত আপনাকে ক্লান্ত ও অসুস্থ করে ফেলতে পারে।

জনপ্রিয় টার্গেট

জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন

প্রকাশ: ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬