ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ইবোলা পরিস্থিতি এখনো ‘নিয়ন্ত্রণের বাইরে’ থাকলেও সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছেন তাঁরা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ হয়ে গেছে।

গত মে মাসে কঙ্গোতে এই প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৪০০ জনের বেশি। ইতিহাসে রেকর্ডকৃত ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী।

এমএসএফ-এর এই সতর্কবার্তার এক মাস আগেই ‘আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (আফ্রিকা সিডিসি) জানিয়েছিল, ইবোলা মোকাবিলায় বাস্তবায়নকারী সংস্থাগুলোকে দেওয়া ৯৬ কোটি ২০ লাখ (৯৬২ মিলিয়ন) ডলারের মধ্যে ৭০ কোটি (৭০০ মিলিয়ন) ডলারের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।

সে সময় আফ্রিকা সিডিসির প্রধান জঁ কাসেয়া বলেছিলেন, এটিকে এখনই অর্থ আত্মসাৎ বলা ঠিক হবে না; তবে এটি আর্থিক স্বচ্ছতা ও হিসাব প্রদানের ক্ষেত্রে বড় ব্যর্থতা।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বাও এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে জানান, তদারকির স্বার্থে সাহায্য সংস্থাগুলোর কাজের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার নিয়ম থাকলেও মাত্র ২২ শতাংশ সংস্থা তা মেনেছে। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘আমাদের দাবি স্পষ্ট: শতভাগ স্বচ্ছতা থাকতে হবে। এই কার্যক্রম একটি একক পরিকল্পনা, একক বাজেট এবং একক সমন্বয়ের ওপর নির্ভরশীল।’

এমএসএফ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সম্মুখসারির অনেক কর্মী খালি হাতে এবং খালি পকেটে এই মহামারি ঠেকানোর চেষ্টা করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইবোলা পর্যবেক্ষণের জন্য এমন সব ‘নজরদারি দলের’ অস্তিত্ব রয়েছে যা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ, বাস্তবে যাদের কোনো দেখা মেলে না।

এমএসএফ-এর প্রেসিডেন্ট জাভিদ আবদেলমোনেইম বলেন, ‘অনেক এলাকায় অব্যবস্থাপনা দেখে আমাদের দলগুলো নির্বাক হয়ে যাচ্ছে। প্রাদুর্ভাব শুরু হওয়ার ছয় মাস পর এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ইবোলা ছড়িয়ে পড়া রোধ করার অন্যতম প্রধান উপায় হলো ‘কন্টাক্ট ট্রেসিং’—অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করে আইসোলেশনে (আলাদা করে) রাখা। কিন্তু এমএসএফ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ খাতে সরকারিভাবে অর্থ বরাদ্দ থাকলেও নজরদারি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ফলে মোট মৃত্যুর দুই-তৃতীয়াংশই ঘটছে চিকিৎসা কেন্দ্রের বাইরে, সাধারণ লোকালয়ে।

ব্রিটিশ মহামারি বিশেষজ্ঞ নিল ফার্গুসনের মতে, অর্ধেকেরও বেশি আক্রান্ত ব্যক্তি শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, এর অর্থ হলো এই প্রাদুর্ভাব আরও এক বছর স্থায়ী হতে পারে।

কিছু এলাকায় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে উত্তর কিভু এবং হট-উয়েলে প্রদেশের মতো জরুরি এলাকাগুলোকে চরমভাবে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে এমএসএফ।

সংস্থাটি জানায়, উভয় প্রদেশেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পানি, ক্লোরিন কিংবা রোগী বাছাই করার মৌলিক ব্যবস্থার অভাব রয়েছে। এমএসএফ সতর্ক করে বলেছে, এর ফলে রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে কিছু স্বাস্থ্যকেন্দ্র নিজেরাই সংক্রমণের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ ও কঙ্গো সরকার সতর্ক করেছে, ইবোলা কবলিত এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং ওই অঞ্চলের প্রায় ১ কোটি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

ইবোলা ভাইরাসের অপেক্ষাকৃত বিরল ‘বুন্দিবুগিও’ ধরনের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব ইতিমধ্যে কঙ্গোর সীমানা ছাড়িয়ে কেনিয়া, উগান্ডা ও নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে। অবশ্য গত বুধবার কেনিয়ায় ইবোলায় আক্রান্ত শেষ ব্যক্তিটি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ায় দেশটিতে রোগটি নিয়ন্ত্রণে বড় সাফল্য এসেছে।

উল্লেখ্য, ভাইরাসের এই প্রজাতির বিরুদ্ধে এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই, তবে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সেনেগালের উপকূলে নৌকাডুবিতে ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ছোট কাঠের নৌকাটি সেনেগালের রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী…

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রোববার (৮ নভেম্বর) কায়রোর দক্ষিণে আল-আইয়াত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে…

সুদানের গৃহযুদ্ধে কলম্বিয়ার ভাড়াটে যোদ্ধা এনেছিল আমিরাত: জাতিসংঘ

সুদানের গৃহযুদ্ধে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হয়ে লড়তে কলম্বিয়া থেকে ভাড়াটে যোদ্ধা এনেছিল আরব সংযুক্ত আমিরাত। পাশাপাশি এই যোদ্ধাদের অর্থায়ন ও প্রশিক্ষণেও সহায়তা দিয়েছে দেশটি। জাতিসংঘের সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে…

জনপ্রিয় টার্গেট

এনভিডিয়ার জেনসেনকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

প্রকাশ: ১২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬