মরজিনা আক্তার ওই এলাকার দিনমজুর মজিবর রহমানের মেয়ে ও স্থানীয় বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
মরজিনার চাচা আব্দুল্লাহ বলেন, ‘মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ী ফিরেছি এমন সময় চিৎকার শুনে ছুটে এসেছি। পরে দেখি গলায় ফাঁস দিয়েছে। কয়েক দিন ধরে পরীক্ষা দিচ্ছিল মরজিনা। বলছিল এবার ফেল করলে শিক্ষকেরা ফরম ফিলআপ করতে দিবে না। এটা নিয়ে খুব চিন্তায় ছিল মেয়েটি।’
মাদ্রাসাছাত্রীর বাবা মজিবর রহমান বলেন, ‘আমার মেয়েটা পড়াশোনায় ভালো ছিল। খুব আদর করতাম। কয়েক দিন ধরে পরীক্ষা খারাপ হচ্ছিল বলে মন খারাপ ছিল। সান্ত্বনা দিয়েছি মা কিছু হবে না। কিন্তু মেয়েটা শুনল না।’
বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কুসুম উদ্দীন বলেন, ‘আমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। ফলাফল এখনো প্রকাশ হয়নি। ফেল করলে কি সমস্যা, সেতো আবার পরীক্ষায় বসতে পারবে, সুযোগ আছে।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, ‘পরিবারের কারও আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

দৈনিক টার্গেট 

















