ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার থেকে দেশটির জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৩১ অক্টোবর মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা [email protected]তে অভিযোগ পাঠাতে বলা হয়েছে। মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।

অভ্যন্তরীণ নিরাপত্তার নতুন রূপরেখা সরকারের, প্রযুক্তি ও অবকাঠামোয় হাজার কোটির কর্মসূচি

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় ধরনের উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

জনপ্রিয় টার্গেট

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রকাশ: ০২:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬