আজ শুক্রবার উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে সংগঠনে যোগ দেন সাদেকুল ইসলাম। যোগদান শেষে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বৈঠকে উপজেলা জামায়াতের আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রুকন সদস্যরা।
এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বলেন, ‘১০ নভেম্বর সাদেকুল মাস্টার (সাদেকুল ইসলাম) ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা ছাড়া উনি আগে থেকেই ইসলামি মাইন্ডের ছিলেন। এ কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’

দৈনিক টার্গেট 























