ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

এর আগে রাত ৮টার দিকে আজকের পত্রিকার অনলাইনে “টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ফোন করা হয়। এ সময় তাঁকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে অভিযুক্ত দুই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কারের নির্দেশ পাওয়া নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই ট্রাকমালিক সমিতির সহসভাপতি কবির সিকদার।

অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করতে বলা হয়। পরে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রাত ১০টার দিকে সংশ্লিষ্ট দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

কারখানার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা জানান, প্রতিদিনের মতো আজও শ্রমিকেরা কারখানার মেশিন চালু রেখে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চলন্ত মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের যৌন নিপীড়ন: সাময়িক বরখাস্ত শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লিখিত অভিযোগ না থাকায় পুলিশ তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেয়।

জনপ্রিয় টার্গেট

এখন ভয় পাচ্ছি, এজিএমের চাকরি গেলে দায়ী হয়ে যাব: নুসরাত

টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

প্রকাশ: ১২:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬