ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মৌচাকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

দুই ঘণ্টা অবরোধের পর গাজীপুরে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয় টার্গেট

সাব্বির-আফিফদের নিয়েই বাংলাদেশের রাইজিং স্টারসের দল

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশ: ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬