ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পেকে ঘিরে বিতর্কে জিদানের কড়া জবাব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

উয়েফা নেশনস লিগে রাতে তুরস্কের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। বোর্দোয় হতে যাওয়া ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে জিদানের দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে ঘিরে সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে ফরাসি কোচকে।

সংবাদ সম্মেলনে এসব দাবি উড়িয়ে দেন জিদান। তিনি বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারছি না। এটা তেমন কোনো বড় ব্যাপার নয়। এ কারণেই আমি এই বিতর্কে জড়াতে চাই না।’

এমবাপ্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে জিদান আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক একজন কোচ ও খেলোয়াড়ের। সবকিছুই খুব ভালোভাবে চলছে। মানুষ যা বলছে, তা বলা থেকে আমি তাদের বিরত রাখতে পারি না। তবে এসব আজেবাজে কথা। বিষয়টি দুঃখজনক এবং বেশ বিরক্তিকর।’

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বৃহস্পতিবার ইতালির বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। তবে তুরস্কের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জিদান। গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে নিয়েই মাঠে নামতে পারবে ফ্রান্স।

ইতালির কাছে ৩-১ গোলে হারের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ পর প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে জিদানের দল। ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হওয়ার পর এটাই তাঁর প্রথম হার।

গ্রুপ ‘এ১’-এ ফ্রান্স ও ইতালির পয়েন্ট সমান ১০। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে বেলজিয়াম। রোববার নিজেদের মাঠে ইতালির বিপক্ষে খেলবে তারা।

তুরস্ককে হারাতে পারলে এবং ইতালি জয় না পেলে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করতে পারবে ফ্রান্স। অন্যদিকে, ফ্রান্স হারলে এবং বেলজিয়াম জিতলে তিন নম্বরে নেমে যাবে জিদানের দল। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হারাবে তারা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তুরস্ক।

ফাইনালে নেই বাংলাদেশ, মাত্র ২০০ টাকায় মিলছে সাফের টিকিট

ঘরের মাঠের টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে দর্শকখরার শঙ্কা। এই পরিস্থিতি সামাল দিতে এবং গ্যালারিতে দর্শক টানতে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বড় অঙ্কে কমিয়ে এনেছে কর্তৃপক্ষ। আগামী ১৭ নভেম্বরের ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন খর

পেলে-মেসিদের কাতারে ইয়ামাল

পেলে-মেসিদের কাতারে ইয়ামাল

ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের সঙ্গে এবার এক সুতোয় গাঁথা হলো লামিনে ইয়ামালের নাম। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ভুলের জন্য ক্ষমা চাইলেন শ্রাবণ

ভুলের জন্য ক্ষমা চাইলেন শ্রাবণ

৮৫ মিনিট পর্যন্ত বাংলাদেশের গোলপোস্ট দারুণভাবে আগলে রেখেছিলেন মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ মুহূর্তে তাঁর ভুলে গোল হজম করায় সেমিফাইনালেই থেমে যায় বাংলাদেশের পথচলা। আজ তিনি ক্ষমা চেয়েছেন।

জনপ্রিয় টার্গেট

ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি

এমবাপ্পেকে ঘিরে বিতর্কে জিদানের কড়া জবাব

প্রকাশ: ০৫:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬