ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মন্ত্রণালয়ের টানাপোড়েনে বন্ধ পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের ২৩টি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ চলছে। এসব কার্যক্রমে সমন্বয় নেই। সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তাঁরা।

মনিরুল হক চৌধুরী বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেডিকেল টেকনোলজি ও টেকনিশিয়ান প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তাঁর অভিযোগ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরোধে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কমেছে। স্বাস্থ্য খাতেও প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল তৈরিতে সমস্যা হচ্ছে।

মনিরুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অনেক তরুণ বেকার থাকলেও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ব্যক্তিদের কাজের সুযোগ রয়েছে। তাই কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সমস্যা সমাধানে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রীকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২০ হাজার টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁদের অনেককে দেশের বিভিন্ন হাসপাতালে কাজ করতে দেখা গেছে। কিন্তু ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে মন্ত্রণালয়টির অধিভুক্ত প্রতিষ্ঠানের বাইরে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের চাকরির সুযোগ বন্ধ হয়ে যায় বলে জানান শিক্ষামন্ত্রী। এরপর বিষয়টি আদালতে গড়ায়। ২০১৮ সালে হাইকোর্টের রায়ে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত আসে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ২৩টি মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। কিন্তু এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় নেই। প্রশিক্ষণ কার্যক্রম এক কর্তৃপক্ষের অধীনে না আনলে কারিগরি শিক্ষার উন্নয়ন কঠিন হবে। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে স্বাস্থ্য খাতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অর্থ বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রশিক্ষণ কার্যক্রমের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের হাতে। এ অবস্থায় কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর জবাবের পর আবারও কথা বলেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কোনো সমাধান হয়নি। প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে চলবে না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে বৈঠক করে বন্ধ প্রতিষ্ঠানগুলো চালুর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সমস্যা নিয়ে তিনি গবেষণা করেছেন। সেই গবেষণায় প্রশিক্ষণ কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আনার সুপারিশ করেছিলেন।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীরও জানা রয়েছে। পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শিক্ষামন্ত্রীকে নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনা করার অনুরোধ জানান। আলোচনার অগ্রগতি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জানাতেও বলেন তিনি।

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা বিভিন্ন রকমের কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছি না।’

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

দুই মন্ত্রণালয়ের টানাপোড়েনে বন্ধ পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান

প্রকাশ: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬