ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পড়া রোধে আসছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি, পরীক্ষায় চুল গজানোর সাফল্য ৯৮ %

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

নেচার কমিউনিকেশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় নতুন এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, ডিট্যাঙ্গল সাধারণ চিরুনির মতো দেখতে হলেও এতে বিভিন্ন উচ্চতার ইলেকট্রোডযুক্ত বৈদ্যুতিক দাঁত এবং ওষুধ সরবরাহের বিশেষ মডিউল রয়েছে। এর মাধ্যমে তৈরি বৈদ্যুতিক ক্ষেত্র চুলের ফলিকলের ভেতরে প্রচলিত বাহ্যিক ওষুধ প্রয়োগ পদ্ধতির তুলনায় প্রায় ৯ গুণ গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে।

গবেষকদের মতে, ডিট্যাঙ্গল যন্ত্রটি বিভিন্ন দৈর্ঘ্যের পর্যায়ক্রমিক দাঁতের মাধ্যমে স্পন্দিত বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। দাঁতগুলোর উচ্চতার পার্থক্যের কারণে একই সারিতে সমান উচ্চতার দাঁত ব্যবহার করে তৈরি বৈদ্যুতিক ক্ষেত্রের তুলনায় ২ দশমিক ৬৩ গুণ বেশি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র উৎপন্ন হয়।

চুল গজানোর ক্ষেত্রে যন্ত্রটি দুটি পদ্ধতিতে কাজ করে। প্রথমত, দাঁত থেকে নির্গত বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সহায়তা করে। দ্বিতীয়ত, অপেক্ষাকৃত ছোট দাঁতগুলোতে যুক্ত ওষুধ সরবরাহব্যবস্থার মাধ্যমে চিকিৎসায় কার্যকর অণু ত্বকের গভীরে পৌঁছে দেওয়া হয়। এ ক্ষেত্রে ইলেকট্রোপোরেশন নামের একটি প্রক্রিয়া ব্যবহার করা হয়, যার মাধ্যমে সাময়িকভাবে কোষের ঝিল্লির ভেদ্যতা বাড়ানো হয়। ফলে চিকিৎসায় কার্যকর অণুগুলো সহজে কোষের ভেতরে প্রবেশ করতে পারে।

গবেষণায় বৈদ্যুতিক উদ্দীপনার পাশাপাশি দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়েছে। এর একটি হলো ভিইজিএফএ (VEGFA) প্লাজমিড (ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর–এ) হলো একটি বিশেষ ধরনের সিগন্যালিং প্রোটিন (গ্লাইকোপ্রোটিন), যা শরীরের রক্তনালী তৈরি এবং বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে।, যা চুলের ফলিকলের চারপাশে রক্তনালির বৃদ্ধি উদ্দীপিত করে। অন্যটি এসআরডি৫ এ ২ এসআইআরএনএন (SRD5 A 2 siRNA), যা চুলের ফলিকল সংকুচিত করে এমন একটি হরমোনের কার্যক্রম দমন করে।

ইঁদুরের ওপর একাধিক পরীক্ষায় এই প্রযুক্তির কার্যকারিতা যাচাই করেন গবেষকরা। টেস্টোস্টেরন প্রয়োগের মাধ্যমে পুরুষ ইঁদুরের চুল পড়ার সমস্যা তৈরি করে তাদের পিঠের একটি নির্দিষ্ট অংশের চুল কামিয়ে ২৮ দিন পর্যবেক্ষণ করা হয়। এ সময় কোনো চিকিৎসা না পাওয়া ইঁদুরের ওই অংশে মাত্র প্রায় ১ শতাংশ চুল ফিরে আসে।

অন্যদিকে, শুধু ডিট্যাঙ্গলের বৈদ্যুতিক উদ্দীপনা প্রয়োগ করা ইঁদুরের ক্ষেত্রে চুল গজানোর হার বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছায়। তবে এই ফলাফল প্রচলিত চুল গজানোর ওষুধ ফিনাস্টেরাইড ও মিনোক্সিডিলের তুলনায় কম ছিল। এসব ওষুধ প্রয়োগ করা ইঁদুরের ক্ষেত্রে যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ শতাংশ চুল পুনরায় গজায়।

তবে বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে পরীক্ষামূলক চিকিৎসা যুক্ত করার পর ফলাফল আরও উল্লেখযোগ্য হয়। শুধু এসআরডি৫ এ ২ এসআইআরএনএন প্রয়োগে প্রায় ৮৫ শতাংশ এবং ভিইজিএফএ প্লাজমিড প্রয়োগে প্রায় ৯০ শতাংশ চুল ফিরে আসে।

সবচেয়ে বেশি সাফল্য পাওয়া যায় ডিট্যাঙ্গলের পূর্ণাঙ্গ চিকিৎসায়। এ ক্ষেত্রে বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে ভিইজিএফএ প্লাজমিড ও এসআরডি৫ এ ২ এসআইআরএনএন—দুটি পরীক্ষামূলক চিকিৎসাই একসঙ্গে প্রয়োগ করা হয়। এতে চুল পুনরায় গজানোর হার প্রায় ৯৭ দশমিক ৮৫ শতাংশে পৌঁছায়।

গবেষকদের ভাষ্য, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা এজিএ (AGA) আক্রান্ত ইঁদুরের মডেলে এই পদ্ধতি মাত্র এক মাসের মধ্যে প্রায় ১০০ শতাংশ চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। প্রচলিত মুখে খাওয়ার ওষুধ কিংবা ত্বকে বাহ্যিকভাবে প্রয়োগ করা ওষুধের মাধ্যমে পাওয়া ফলাফলের তুলনায় এই পদ্ধতি বেশি কার্যকর হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যা প্যাটার্ন হেয়ার লস নামেও পরিচিত, বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি মানুষকে আক্রান্ত করেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এ ধরনের চুল পড়ার সমস্যায় চুলের ফলিকল ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে।

এদিকে, চুলের বৃদ্ধি নিয়ে আরেকটি গবেষণায় দেখা গেছে, প্রচলিত একটি বাহ্যিক ওষুধ মাত্র আট সপ্তাহের মধ্যে দাড়ি আরও ঘন করতে সহায়তা করতে পারে।

তবে ডিট্যাঙ্গল প্রযুক্তির ক্ষেত্রে গবেষকরা এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর পরীক্ষামূলক ফলাফল পেয়েছেন। মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি কতটা নিরাপদ ও কার্যকর হবে, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বিশেষ করে মানুষের ওপর ভবিষ্যৎ গবেষণায় বর্তমান ফলাফল প্রমাণিত হলে চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

মানুষের শরীরের গড় তাপমাত্রা কমছে, কারণ কী

দেড়শ বছর আগে মানুষের শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা বর্তমান সময়ের তুলনায় বেশি ছিল। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গত দেড় শতকে মানুষের শরীরের গড় তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। তবে এই পরিবর্তনের পেছনে মানুষের স্বাস্থ্যের উন্নতি, জীবনযাত্রার পরিবর্তন…

প্রাণের উৎপত্তি নিয়ে পুরোনো একটি তত্ত্ব ভুল হতে পারে—দাবি বিজ্ঞানীদের

পৃথিবীতে প্রাণের উৎপত্তিতে ধূমকেতুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—বিজ্ঞানীদের দীর্ঘদিনের এই ধারণা ভুল হতে পারে। নতুন কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে, কোটি কোটি বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া ধূমকেতুর সঙ্গে আসা প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় জৈব অণুগুলো আঘাতের তীব্রতায় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি ছিল।

প্রথমবার মানবদেহে এআই-তৈরি ভাইরাস প্রবেশ করালেন বিজ্ঞানীরা

গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভাইরাস। প্রচলিত অ্যান্টিবায়োটিকে কাজ না হওয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সম্ভাবনা তৈরি করতে যুক্তরাষ্ট্রের এক রোগীর শরীরে প্রথমবারের মতো এ ধরনের ভাইরাস প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ক্য

জনপ্রিয় টার্গেট

আজকের রাশিফল: অনেকের মুখোশ উন্মোচন করবেন, প্রেমে তৃতীয়জনের অনুপ্রবেশ ঘটবে

চুল পড়া রোধে আসছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি, পরীক্ষায় চুল গজানোর সাফল্য ৯৮ %

প্রকাশ: ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬