ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকবাহী বাসের চাকা ফেটে ভ্যান-ট্রাকে ধাক্কা, আহত ৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে।

এতে বাস ও ভ্যানের যাত্রীসহ আটজন আহত হন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্ষতিগ্রস্ত ভ্যানচালক বা যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঝিনাইদহে রেলস্টেশনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি…

আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিক সেলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল আনার পর বৃহস্পতিবার ভোর ৪টায় তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

দিনভর সহিংসতা ও নাশকতার পর গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত

গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। গত ১০ নভেম্বর জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিব মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার আরও চার প্লাটুন যোগ হয়েছে। এ ছাড়া পুলিশ, এসআরবি, এপিবিএন সদস্যরাও রয়েছেন। জেলা শহরের লঞ্চঘাট এলাকা, চৌরঙ্গী এলাকা, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া মোড়…

জনপ্রিয় টার্গেট

শ্রমিকবাহী বাসের চাকা ফেটে ভ্যান-ট্রাকে ধাক্কা, আহত ৮

প্রকাশ: ০২:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬