গতকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার (৮ নভেম্বর) আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।
তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, আব্দুল ওয়াহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লেক সিটি ইউনিট সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















