ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন–ইসরায়েলি আগ্রাসন যেভাবে বদলে দিল ইরানের সামরিক ডকট্রিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

তবে সামগ্রিক নীতিগত অবস্থান পরিবর্তন সহজ নয়। এটি এক জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। তাই প্রয়োজনীয়তা ছাড়া কোনো দেশ সাধারণত এক নীতিগত অবস্থান থেকে অন্য অবস্থানে যায় না। উদাহরণ হিসেবে মিসরের কথা বলা যায়। ১৯৬৭ সালের ভয়াবহ পরাজয়, জামাল আবদেল নাসেরের মৃত্যু এবং আনোয়ার সাদাতের ক্ষমতায় আগমন—এই তিন বড় ঘটনার মধ্য দিয়েই মিসর প্যানআরব জাতীয়তাবাদী ও ইসরায়েলবিরোধী অবস্থান থেকে ক্যাম্প ডেভিড চুক্তির পথে এগিয়েছিল।

একইভাবে ইরানের ক্ষেত্রেও পশ্চিমা বলয়ের অধীনতা থেকে নিরপেক্ষ অবস্থানে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন হয়েছিল। সেই অবস্থানের মূলমন্ত্র ছিল ‘পূর্বও নয়, পশ্চিমও নয়।’ এই নীতি এখনো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশপথে খোদাই করা আছে। এ ধরনের নীতিগত পরিবর্তন কেবল কৌশলগত মহলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে ঘটে না। এর পেছনে জনসমর্থন কিংবা অন্তত জনসম্মতি থাকা প্রয়োজন। জনগণকে পরিবর্তনের যৌক্তিকতা উপলব্ধি করতে হয় এবং সেই পরিবর্তনকে মেনে নিতে হয়, অথবা অন্তত এর বিরোধিতা না করতে হয়।

২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে এমন দুটি বড় ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা দেশটির সামরিক অবস্থান ও প্রতিরক্ষা মতবাদে পরিবর্তন আনতে বাধ্য করবে। দীর্ঘ কয়েক দশক ধরে তেহরান এমন একটি প্রতিরক্ষামূলক সামরিক মতবাদ অনুসরণ করে এসেছে, যার মূল ভিত্তি ছিল—প্রতিপক্ষের পদক্ষেপের জবাব দেওয়া এবং প্রতিরোধক্ষমতার মাধ্যমে শত্রুকে নিরুৎসাহিত করা। এর উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধের দিকে পরিস্থিতির গড়ানো ঠেকানো। এই মতবাদের অধীনেই ইরান এমন সামরিক সক্ষমতা গড়ে তুলেছিল, যার লক্ষ্য ছিল সম্ভাব্য শত্রুকে আক্রমণ থেকে বিরত রাখা।

ইরাকের সঙ্গে আট বছরব্যাপী যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই প্রতিরক্ষামূলক মতবাদের জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে এ নিয়ে ইরানের কৌশলগত মহলে নানা বিতর্ক ও পর্যালোচনা হয়। সেখান থেকে দুটি মূলনীতি তৈরি হয়, যা গত চার দশক ধরে ইরানের পররাষ্ট্রনীতিকে পরিচালিত করেছে।

প্রথমত, যেকোনো মূল্যে বড় ধরনের যুদ্ধ এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, প্রথম লক্ষ্য অর্জনের জন্য ইরানকে নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে কার্যকর প্রতিরোধক্ষমতা নিশ্চিত করা যায়।

ইরাক ও সিরিয়ায় ইরানি নেতাদের লক্ষ্য করে হামলা, এমনকি ইরানের ভেতরে দেশটির বিজ্ঞানীদের হত্যার ঘটনাতেও তেহরান বড় ধরনের পাল্টা উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থেকেছে। কিন্তু এই নীতি শেষ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। ইরান যতবার পিছিয়ে এসেছে, প্রতিপক্ষ ততবারই সামনে এগিয়েছে। পরিণতিতে শেষ পর্যন্ত দেশটিকে দুটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। অর্থাৎ, ইরান যে পরিস্থিতি এড়াতে চেয়েছিল এবং যে পরিস্থিতি ঠেকানোর জন্য সামরিক সক্ষমতা গড়ে তুলেছিল, শেষ পর্যন্ত তাকেই সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধাপে ধাপে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রক্রিয়া অনিচ্ছাকৃতভাবেই ইরানকে তার দুর্বলতাগুলো চিহ্নিত করার এবং সেগুলোর মোকাবিলায় সক্ষমতা গড়ে তোলার সুযোগ করে দেয়। এর ফলে ৪০ দিনব্যাপী যুদ্ধে আগ্রাসনকারীদের বিরুদ্ধে ব্যয়বহুল সামরিক জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে তেহরান।

এভাবে ইরান নিশ্চিত করেছে, তার প্রতিরোধক্ষমতা আর একতরফাভাবে ক্ষয়প্রাপ্ত হবে না। বরং এর পাশাপাশি প্রতিপক্ষ এবং আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে হবে। তেহরান এত দিন যে বড় ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করা থেকে বিরত থেকেছে, সেটিও এবার অতিক্রম করা হয়েছে। সেটি হলো, সরাসরি মার্কিন বাহিনী ও সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা।

অনিচ্ছাকৃতভাবেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরান এবং দেশটির কৌশলগত মহলকে সেই প্রতিরক্ষামূলক ও প্রতিক্রিয়াভিত্তিক সামরিক মতবাদের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে, যা এত দিন ইরানের সামরিক নীতিকে বেঁধে রেখেছিল। এ ছাড়া ইরানের ওপর হামলা দেশটির নতুন নেতৃত্বকে একটি নতুন সামরিক মতবাদের ভিত্তি তৈরির ক্ষেত্রে আরও স্পষ্ট প্রেরণা এবং অধিক স্বাধীনতা দিয়েছে। ৪০ দিনব্যাপী যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে এই নতুন সামরিক মতবাদের ভিত্তি তৈরির বিষয়টিকেই বিবেচনা করা যেতে পারে।

ইরান তার সামরিক মতবাদ ও অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছুই করেছিল। এর প্রভাব দেশটির জনগণের মনোভাবের ওপরও গভীরভাবে পড়েছে। জনগণ দেখেছে, যুদ্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের নেতারা আলোচনার মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

এর একটি গুরুত্বপূর্ণ পরিণতি ছিল দেশের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে নানা সমালোচনা থাকা সত্ত্বেও জনগণের জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া। যেকোনো যুদ্ধের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী যদি ইরানের জনগণ ঐক্যবদ্ধ না থাকত, তাহলে দেশটির যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নেতিবাচকভাবে প্রভাবিত হতো এবং প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় অংশ কার্যকারিতা হারাত। অথচ আগ্রাসনকারীরা প্রকাশ্যেই তাদের ‘আকাশ থেকে মাটি পর্যন্ত’ বিস্তৃত যুদ্ধকৌশলের কথা বলেছিল।

যুদ্ধের সময় জনগণের এই জাতীয় ঐক্য ইরানের সংহতি ও প্রতিরোধক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে এটি দেশটির প্রতিরক্ষা মতবাদ পরিবর্তনের একটি বৈধ ভিত্তিও তৈরি করেছে। ইরানে এখন এই পরিবর্তন নিয়ে প্রকাশ্য আলোচনা হচ্ছে এবং কৌশলগত বিতর্কের কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে নতুন সামরিক মতবাদ।

অর্থাৎ, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের ভেতরে পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত হতে শুরু করে। অর্থনৈতিক সংকট নিয়ে জনগণের উদ্বেগ ও ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা পররাষ্ট্রনীতির গতিপথ পরিবর্তন এবং প্রতিরক্ষা মতবাদের পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে বৈধতা দিতে শুরু করে।

এভাবেই প্রতিরক্ষা মতবাদ পরিবর্তনের পথে তেহরানের পদক্ষেপ শুরু হয়। নতুন এই মতবাদ অনুযায়ী, প্রতিপক্ষ এবং অঞ্চলে তাদের উপস্থিতির বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি ও আচরণে পরিবর্তন আসবে।

বর্তমানে এই নতুন কৌশলকে তিনটি প্রধান স্তম্ভে সংক্ষেপ করা যায়। এক. হরমুজ প্রণালি দুই. ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য প্রতিরক্ষা কর্মসূচি এবং ৩. পারমাণবিক কর্মসূচি।

হরমুজ প্রণালিতে ইরান এমন পদক্ষেপ জোরদার করেছে, যার লক্ষ্য দেশটির অনুমোদনহীন নৌপথ ও চলাচলের সুযোগ বন্ধ করে দেওয়া। আগে ইরানের প্রতিক্রিয়ায় পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব পেত। কিন্তু এখন সেসব বিবেচনার গুরুত্ব কমেছে এবং নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে লক্ষ্যবস্তুতে হামলার প্রবণতা বেড়েছে। এর অর্থ হলো, যেসব জাহাজ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সুরক্ষা গ্রহণ করবে, সেগুলো কয়েক মাসের জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।

ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে না এলে এবং একতরফাভাবে বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা না করলে এই উত্তেজনা এত দূর গড়াত না। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া বাস্তবতা মেনে নেওয়ার পরিবর্তে ইরান এখন তার প্রতিপক্ষের ওপরই নতুন বাস্তবতা চাপিয়ে দিচ্ছে।

ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষেত্রেও ইরান নতুন অবস্থান গ্রহণ করেছে। অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেশটির ক্ষেপণাস্ত্র মহড়া অব্যাহত ছিল। এরপর ইরান ঘোষণা দেয়, ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার যে প্রতিশ্রুতি তারা এত দিন মেনে চলছিল, এখন থেকে আর সেই প্রতিশ্রুতির বাধ্যবাধকতা থাকছে না।

একই সময়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন রেজায়ী ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা চালানো হলে অঞ্চলের বাইরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে। ইরানের সামরিক বক্তব্যে বারবার ইউরোপের কয়েকটি নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ, আগের যুদ্ধে তারা নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে এবং মার্কিন যুদ্ধবিমানকে লজিস্টিক সহায়তা প্রদান করে অংশ নিয়েছিল।

ইরানের এই ঘোষণার তাৎপর্য হলো, কোনো দেশ সরাসরি কিংবা পরোক্ষভাবে হামলায় অংশ নিলে তাকে তার মূল্য দিতে হবে। ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, অংশগ্রহণের দায় থেকে কেউ রেহাই পাবে না।

পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রেও ইরান কঠোর অবস্থান বজায় রেখেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে তেহরান। এর মধ্য দিয়ে ২০২৫ সালের জুনে হামলার পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেটি বজায় রাখা হচ্ছে।

এই পরিস্থিতিতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরানের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের এসব শর্ত কার্যত আত্মসমর্পণের শামিল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো আলোচনার পূর্বশর্ত।

গত এপ্রিল থেকে চলমান সামরিক প্রস্তুতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার একটি ভাষণে দেশটির প্রতিরক্ষা মতবাদের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে প্রতিক্রিয়াভিত্তিক সামরিক অবস্থান থেকে সক্রিয় ও আগাম পদক্ষেপ গ্রহণের নীতিতে যাওয়ার বিষয়টি উঠে আসে। তিনি এমন কিছু নির্দেশনা দিয়েছেন, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানো।

এর অন্তর্নিহিত বার্তা এবং মূল বিষয় হলো, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

সর্বোচ্চ নেতার এই নির্দেশনার সঙ্গে ইরানের সাতটি শর্ত মেনে চলার অবস্থানকে বিবেচনায় নিলে দেখা যায়, তেহরান এখন সামরিক অবরোধের অবসান ঘটাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। আর এসব শর্ত মেনে নেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন যে কঠিন পরিস্থিতির মুখোমুখি, সেটিও স্পষ্ট। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন অবরোধ ভাঙার জন্য সর্বাত্মক যুদ্ধ করাও গ্রহণযোগ্য।

অন্যদিকে জেনারেল মোহসেন রেজায়ী অবরোধকে একটি যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর বক্তব্য, তেহরান শক্তি প্রয়োগের মাধ্যমেই এই অবরোধ ভেঙে দেবে।

এটি ইরানের সামরিক মতবাদ ও কর্মকৌশলের এক নতুন চিত্র।

দীর্ঘ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ইরান। অথচ এখন দেশটি হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রাম্পের নির্বাচনী পরাজয়ে ভূমিকা রেখেছে। এর আগে বৈরুতের দক্ষিণ উপশহরগুলোকে ঘিরে একটি ‘রেড লাইন’ নির্ধারণ করেছিল তেহরান। ভবিষ্যতে সংঘাতের ক্ষেত্রে এই সীমারেখা দক্ষিণ লেবানন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ ছাড়া ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ইরান, যদিও এতে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি ছিল।

কিন্তু এখন তেহরান অবরোধকে সরাসরি যুদ্ধের একটি লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা সামরিক কমান্ডারদের সঙ্গে কথা বলার সময় পরবর্তী যুদ্ধে কেবল প্রতিপক্ষের হামলার জবাব দেওয়ার পরিবর্তে ‘লক্ষ্য অর্জনের’ প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন।

অতীতে তেহরান যে নীতি অনুসরণ করেছে, তার সঙ্গে এই অবস্থানের মৌলিক পার্থক্য রয়েছে।

নতুন এই সামরিক মতবাদ পররাষ্ট্রনীতির গতিপথে একটি বড় পরিবর্তনের প্রতিফলন। এর অর্থ হলো, ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে সরাসরি কিংবা পরোক্ষভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে, এমনকি আগ্রাসনকারীকে সহায়তা বা সহযোগিতার মাধ্যমেও যদি তা করা হয়, তাহলে তার কৌশলগত মূল্য দিতে হবে।

এই মূল্য নির্ধারণের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, প্রতিপক্ষের সক্ষমতা দুর্বল করে দেওয়া। দ্বিতীয়ত, পুরো অঞ্চলজুড়ে প্রতিরোধশক্তি ও প্রতিরোধ আন্দোলনগুলোর সক্ষমতা আরও জোরদার করা। দেশের অভ্যন্তরে এই কৌশল ব্যাপক জনসমর্থন পাচ্ছে। একই সঙ্গে ইরানের রাজনৈতিক ও কৌশলগত অভিজাত মহল আরও বেশি সামরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে এই নতুন মতবাদকে পরিমার্জন ও শক্তিশালী করার পক্ষে কাজ করছে।

অর্থাৎ, ইরানের সামরিক কৌশলে এখন একটি মৌলিক রূপান্তর ঘটছে। এত দিন যে দেশটি যুদ্ধ এড়ানো, প্রতিপক্ষকে নিরুৎসাহিত করা এবং হামলার জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ ছিল, এখন তারা প্রতিপক্ষের ওপর আগাম কৌশলগত চাপ সৃষ্টি এবং যুদ্ধের সম্ভাব্য মূল্য নির্ধারণের পথে এগোচ্ছে। তেহরানের নতুন সামরিক দর্শনের কেন্দ্রে রয়েছে এই বার্তাই: ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে কিংবা তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে কোনো পক্ষই বিনা মূল্যে পার পাবে না।

লেবানিজ সংবাদমাধ্যম আল–আখবারে ইউনিভার্সিটি অব তেহরানের ওয়েস্ট এশিয়ান স্টাডিজের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ানের লিখিত নিবন্ধ থেকে অনূদিত। অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহসম্পাদক আব্দুর রহমান

আসছে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রূপরেখা, নারীদের ভোটাধিকার বাতিল চায় মাগা কট্টরপন্থীরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর মাগা শিবিরে বিভেদ প্রকাশ্য হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী আমেরিকা এবং রিপাবলিকান দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে টেক্সাসের ডালাসে একত্রিত হচ্ছেন কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদী ও অতি-ডানপন্থী নেতারা।

ক্ষমতা ছাড়ার আগে ইরানে কি আবার হামলা চালাতে পারেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার গত মাসের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনো অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। বিরোধী দলগুলো নতুন সরকার গঠনে জোট তৈরির চেষ্টা চালিয়ে যাওয়ায় এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

সিলিকন ভ্যালির ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ

জাকারবার্গ বা ব্রিনের বিয়েগুলো যেখানে সাংস্কৃতিক মেলবন্ধনের উদাহরণ হিসেবে দেখা হয়, সেখানে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সাম্প্রতিক ঘটনাটি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন ও স্পর্শকাতর দিকে নিয়ে গেছে।

জনপ্রিয় টার্গেট

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৭২৪ মামলা, ডাম্পিং ৭১৩ গাড়ি

মার্কিন–ইসরায়েলি আগ্রাসন যেভাবে বদলে দিল ইরানের সামরিক ডকট্রিন

প্রকাশ: ০৩:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬