ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ সোমবার বেলা ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান। এ সময় নিহতের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসে পরিকল্পিতভাবে আজমুল হোসেনকে নির্যাতন করা হয়। এ সময় তাঁর মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করার পাশাপাশি মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাদীপক্ষ জানায়, মামলার পর পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের প্রত্যেকেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে প্রায় দেড় মাসে নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আইনজীবী কাজী নাজমুল হাসান জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে প্রতাপ সরকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। গতকাল আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের বিরোধিতা এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি বিবেচনায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, আজ হাজতি আসামি তারেক হাসান রুবেল ও হাসানাত হাবিব রিফাতের জামিন শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাদীপক্ষের অভিযোগ, মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী, রিফাত ও সাব্বিরসহ চারজন এখনো গ্রেপ্তার হননি। আসামিদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া এক আসামির বড় ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পলাতক চার এজাহারনামীয় আসামিসহ অন্য জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি প্রতাপ সরকারের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে নির্ভুল অভিযোগপত্র দাখিল এবং নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

খুলনায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ: খুলনায় নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর টহল শুরু

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাস দমনে সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগর ভবনে হামলায় মামলা করার প্রস্তুতি চলছে।

মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য…

জনপ্রিয় টার্গেট

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রকাশ: ০৬:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬