ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ সোমবার উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

নিবেদিতা দেবের অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিবেদিতা বলেন, তাঁরা অন্য একটি জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কী বিষয়ে বৈঠক, তা না জানায় আমি তাঁদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলি। এরপরই তাঁরা এসে আমার ওপর হামলা চালান।

শিক্ষিকা বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০-৮০ জন নেতা-কর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’

এ ঘটনায় স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন, নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন আমার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর আমরা লিখিত অভিযোগ দিতে ইউএনওর কার্যালয়ে এসেছি।

অভিযোগের বিষয়ে জানতে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর শুনেছি। এ বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সোমেশ্বরীর বুকে কাঠের সেতু, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

সোমেশ্বরী নদীর বুকে ফুলে সাজানো প্রবেশপথ, দুই পাশে রঙিন কাপড়ের বর্ণিল সাজ। নদীর ওপর দিয়ে চলে গেছে পাশাপাশি দুটি দীর্ঘ কাঠের সেতু। এক পথে নদী পারাপার, অন্য পথে ফেরার ব্যবস্থা। এত দিন যে নদী পার হতে ভোগান্তি পোহাতে হতো হাজারো মানুষকে, সেই নদীর বুকেই এবার তৈরি হয়েছে স্বস্তির নতুন পথ।

দুই অটোরিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের নেত্রকোনা পৌর শহরের কসবা এলাকার মৃত আরশাদ আলী ভূঁইয়ার ছেলে…

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে চল্লিশা বাজারসংলগ্ন চল্লিশা-নেত্রকোনা শাখায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ

প্রকাশ: ০৬:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬