ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে একাই লড়বে বিএনপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

• গণভোট ও জুলাই সনদ কার্যকরে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

• তবে ঐক্যের বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবেনি বিএনপি।

মাঠে একাই লড়বে বিএনপি

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সেই ঐক্যের দৃশ্যমান উদ্যোগ নেই। ক্ষমতাসীন দল বিএনপিও বর্তমান পরিস্থিতিকে অতটা গুরুতর মনে করছে না। তারা বলছে, যেটুকু সমস্যা আছে, তা তারা নিজেরাই সামলাতে সক্ষম।

জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত এবং শরিক দলগুলোকে নিয়ে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলার কোনো ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এ নিয়ে তাঁরা এখনো আলোচনা করেননি।

রিজভী গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘পতিত একটা (আওয়ামী লীগ), তারা আর কী করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা পরিস্থিতি মোকাবিলা করবে। আমরা এটাকে খুব একটা বড় করে দেখছি না।’

তবে বিএনপি ডাকলেই যে বিরোধী দলগুলোর কাছ থেকে সাড়া পাবে, বিষয়টি এখনো সেই পর্যায়ে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংস্কারের দাবিতে রাজপথে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারপরও তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার চাইলে এ ক্ষেত্রে তারা সরকারকে শর্তসাপেক্ষে সহায়তা করতে প্রস্তুত। তবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যদিও ভিন্ন কারণ দেখানো হলেও এরই মধ্যে ২১ নভেম্বরের সিলেট লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় জোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় জরুরি। কারণ, দলগুলোর পারস্পরিক বিরোধ ও মতপার্থক্যের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার একটি সুযোগ তৈরি করেছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, বিভাজন ও পারস্পরিক বিতর্কের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে।’

নানা প্রশ্ন, বিতর্ক ও মতপার্থক্য থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভোটাধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সাইফুল হক।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটাই তাঁরা দেখতে চান। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চাইলে তাঁরা আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে বিবেচনা করবেন।

জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গতকাল আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। বিরোধী দলের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে জামায়াত প্রস্তুত রয়েছে।

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও বলছেন, আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা মোকাবিলা করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি মনে করে এককভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের যেমন ঐক্য প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি ও প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করা। এসব বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব।’

আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা বিবেচনায় নিয়ে ডিসেম্বর মাসজুড়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে শুধু আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখছে না বিএনপি। এর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া এবং মাঠের পরিস্থিতিতে প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে বলে মনে করছে দলটি। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা সহিংস তৎপরতার মুখে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় না থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনগণের পাশে থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের সংঘাত বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সতর্ক অবস্থানে থাকতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি দলের বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করেছেন তারেক রহমান। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘এই ব্যাপারে সরকার খুবই সচেষ্ট রয়েছে। রাজনৈতিক অধিকারের নামে সন্ত্রাস, অস্ত্রের মহড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনজীবনে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।’ স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

রক্তাক্ত পথে আওয়ামী চক্রকে জনগণ ফিরতে দেবে না: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনার সমালোচনা করে তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

২ সপ্তাহের স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ, ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ স্মরণ করিয়ে রাশেদের খোঁচা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও এর ঠিক ঘণ্টাখানেক পরই আরেক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা…

জনপ্রিয় টার্গেট

মাঠে একাই লড়বে বিএনপি

প্রকাশ: ০১:৫১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬