ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ রোববার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। তাঁরা বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন।

এ ছাড়া ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নায়িমা খন্দকার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিতে হবে। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন এনসিপির মিডিয়া সম্পাদক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত…

শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় তাঁর (শেখ হাসিনা) দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধ এবং ছাত্র-শ্রমিকসহ সাধারণ মানুষ হত্যার দায়ে তাঁর যে দণ্ড হয়েছে ও যেসব মামলা বিচারাধীন রয়েছে, তার প্রতিটিই তাকে ভোগ করতে হবে…

জনপ্রিয় টার্গেট

নতুন ধানের গাঁওয়ালি শিরনিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

সিঙ্গাপুর বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ০৬:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬