ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত আওয়ামী লীগের আনন্দের জায়গা: রিজভী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় শেখ হাসিনা ও তাঁদের দলের লোক স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। এটা তাঁদের লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা। তাঁরা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করতেন, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করেন, তাহলে চেতনা থাকল কোথায়?’

রিজভী বলেন, ‘হাসিনা নিজেই বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তাঁরা আজীবন মনে রাখবে। আপনি কী দিয়েছেন? আপনার দেশের জনগণ জানে না, কেউ জানে না, যেটা সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে। আপনি দেশের জিনিস দেবেন, জনগণ জানবে না, সেটা তো ভয়ংকর একটা বিষয়। বিপজ্জনক বিষয়।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে, তখনই দেশের ছাত্র-জনতা এগিয়ে এসেছে। নব্বইয়ে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। ২৪-এ তারা শেখ হাসিনার মতো বর্বরতম একনায়ককে পরাজিত করেছে।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

বাসে মিলল দুই পিস্তল, চেকপোস্টের আগেই পালালেন যাত্রী

রাজশাহীতে চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে ওই বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা

যেদিন বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন…

আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

রাজশাহীর আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিপক্ষের লোকেরা। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আইনজীবীরা অভিযুক্ত চারজনকে আটকে রাখেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে যায়।

জনপ্রিয় টার্গেট

আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

ভারত আওয়ামী লীগের আনন্দের জায়গা: রিজভী

প্রকাশ: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬