রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় শেখ হাসিনা ও তাঁদের দলের লোক স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। এটা তাঁদের লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা। তাঁরা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করতেন, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করেন, তাহলে চেতনা থাকল কোথায়?’
রিজভী বলেন, ‘হাসিনা নিজেই বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তাঁরা আজীবন মনে রাখবে। আপনি কী দিয়েছেন? আপনার দেশের জনগণ জানে না, কেউ জানে না, যেটা সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে। আপনি দেশের জিনিস দেবেন, জনগণ জানবে না, সেটা তো ভয়ংকর একটা বিষয়। বিপজ্জনক বিষয়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে, তখনই দেশের ছাত্র-জনতা এগিয়ে এসেছে। নব্বইয়ে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। ২৪-এ তারা শেখ হাসিনার মতো বর্বরতম একনায়ককে পরাজিত করেছে।
রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

দৈনিক টার্গেট 




















