ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের আধিক্য, আকাশ মেঘলা থাকা এবং বাতাসের গতিবেগ কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মেঘের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারায় মাটি ও আশপাশের পরিবেশ তেমন উত্তপ্ত হতে পারছে না। ফলে দিনের বেলাতেও শীতল অনুভূতি বিরাজ করছে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ও স্থির আবহাওয়ার কারণে কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হচ্ছে।

এ ছাড়া রাতের বেলায় ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের ফলে তাপমাত্রা কমে আসে। একপর্যায়ে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এর ফলে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি অনেক স্থানে শিশির বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো জলকণা পড়তে দেখা যায়। এ সময় দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও সতর্কতা প্রয়োজন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের আধিক্য, মেঘাচ্ছন্ন আকাশ এবং বাতাসের স্থিরতার কারণে পঞ্চগড়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনশীল আচরণও স্থানীয় আবহাওয়ায় প্রভাব ফেলছে।

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাইভেট পড়ে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

প্রকাশ: ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬