ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রাতভর সহিংসতার পর থমথমে পরিস্থিতি, জনমনে আতঙ্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে থানার সামনে আসার আহ্বান জানানো হলে সেখানে হাজারো মানুষ জড়ো হন।

একপর্যায়ে তাঁরা থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এসব উপেক্ষা করে একপর্যায়ে লোকজন থানার ভেতরে ঢুকে পড়েন। এ সময় থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে থানার ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেয় বলে জানা গেছে। সড়কে ব্যারিকেড ও বিক্ষুব্ধ লোকজনের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

টুঙ্গিপাড়ার নিলফা এলাকাতেও স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের দিকে যেতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় লোকজনের আলোচনায় ছিল গত রাতের সহিংসতার ঘটনা।

সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

এদিকে গতকাল নিলফা এলাকায় যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেগুলোতে আজও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবারও আগুন দেওয়া হয়। এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁদের মধ্যে ভীতি দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ‘ভয়ে আছি। কখন কী হয়, বুঝতে পারছি না।’

রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের কোথাও নতুন করে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল।

‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগের বিষয়ে উপমহাপরিচালক বলেন, ‘সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় টার্গেট

‘মেড ইন থাইল্যান্ড’ মোড়কে, তৈরি বাংলাদেশে, ৪৪৪ রিম কাগজ জব্দ নয়াবাজারে

গোপালগঞ্জে রাতভর সহিংসতার পর থমথমে পরিস্থিতি, জনমনে আতঙ্ক

প্রকাশ: ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬